এবার ইরানে পাকিস্তানের হামলা, কয়েকজন নিহতের দাবি

আন্তর্জাতিক ডেস্ক
১৮ জানুয়ারি ২০২৪, ১১:১৬আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ১৫:৩৭

ইরানের অভ্যন্তরে বেলুচি জঙ্গিদের লক্ষ্য করে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) হামলা চালিয়েছে পাকিস্তান। পাকিস্তানি ভূখণ্ডে ইরানি হামলার দুই দিন পরই এই হামলা চালালো দেশটি। এক সিনিয়র গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পাকিস্তানের গণমাধ্যম জিওটিভি জানিয়েছে, বৃহস্পতিবার এক বিবৃতিতে ইরানে হামলার ব্ষিয়টি নিশ্চিত করেছে পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ সকালে ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী আস্তানাগুলো লক্ষ্যবস্তু করে পাকিস্তান নিখুঁত সামরিক হামলা চালিয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানোর সময় বেশ কয়েকজন সন্ত্রাসী নিহত হয়েছে। এসব সন্ত্রাসীদের কোডনাম ‘মার্গ বার সরমাচার’।

ইরানি মিডিয়ার বরাতে রয়টার্স জানিয়েছে, দেশটির সিস্তান-বেলুচিস্তান প্রদেশের একটি গ্রামে পাকিস্তানের কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে ৪ শিশুসহ তিন নারী নিহত হয়েছেন। তবে তাদের কেউই ইরানি নাগরিক নন।

এর আগে মঙ্গলবার পাকিস্তানের অভ্যন্তরে ইসরায়েল-সংশ্লিষ্ট জঙ্গি ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করার কথা জানিয়েছিল ইরান। ওই হামলায় পাকিস্তানের দুই শিশু এবং তিন মেয়ে নিহত হয়। তখন পাকিস্তান সতর্ক করে বলেছিল, এ হামলার প্রতিক্রিয়ায় যে পরিণতি হবে তার জন্য তেহরান দায়ী থাকবে।

/এএকে/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম