ইরানের সঙ্গে উত্তেজনা কমাতে চায় পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
১৯ জানুয়ারি ২০২৪, ২৩:২৮আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ২৩:৫৬

ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় আস্থা ও সহযোগিতার চেতনার ভিত্তিতে ইরানের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। শুক্রবার ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ানের সঙ্গে ফোনালাপে এই আগ্রহের কথা জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানি। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

পাকিস্তানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতি অনুসারে, ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপ করেছেন জিলানি। ফোনালাপে পাকিস্তান ও ইরানের মধ্যে ঘনিষ্ঠ ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের ওপর জোর দিয়েছেন তিনি।

এতে আরও বলা হয়েছে, দ্বিপক্ষীয় আস্থা ও সহযোগিতার চেতনার ভিত্তিতে ইরানের সঙ্গে কাজ করতে পাকিস্তানের আগ্রহের কথা তুলে ধরেছেন জিলানি।

বিবৃতিতে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী এই সহযোগিতায় আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের শ্রদ্ধাকে গুরুত্বপূর্ণ হিসেবে গুরুত্বারোপ করেছেন। দুই পররাষ্ট্রমন্ত্রী সন্ত্রাস দমনে সহযোগিতার মাত্রা ও ঘনিষ্ঠ সমন্বয়ের বিষয়ে একমত হয়েছেন। তারা উত্তেজনা নিরসনেও একমত হয়েছেন।

একে অপরের দেশে রাষ্ট্রদূতদের ফেরত পাঠানোর বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে পৃথক এক বিবৃতিতে জিলানি ইরানের সঙ্গে সব ইস্যুতে কাজ করার প্রস্তুতির কথা জানিয়েছিলেন।

মঙ্গলবার পাকিস্তানি ভূখণ্ডে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর দুই দিন পর  পাকিস্তানও ইরানি ভূখণ্ডে বিমান হামলা চালিয়েছে। পাকিস্তানের হামলায় ৯ জন নিহতের কথা জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম। 

ইরান ও পাকিস্তানের ৯০০ কিলোমিটার সীমান্ত রয়েছে। এসব অঞ্চলে আইনের প্রয়োগ খুব কম। সীমান্তে চোরাকারবারি এবং জঙ্গিরা অবাধে দুই দেশের মধ্যে যাতায়াত করে। আফগানিস্তান থেকে বিশ্বব্যাপী আফিম পরিবহনের জন্যও এই রুটটি গুরুত্বপূর্ণ।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম