আফগানিস্তানের আকাশে নিখোঁজ রুশ বিমান, বিধ্বস্তের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
২১ জানুয়ারি ২০২৪, ১৮:৩০আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ১৮:৩০

আফগানিস্তানের সীমানার ভেতরে ছয়জনসহ একটি রুশ বিমান নিখোঁজ হয়েছে। রবিবার (২১ জানুয়ারি) বিমান নিখোঁজ হওয়ার কথা জানিয়েছে রুশ বিমান চলাচল কর্তৃপক্ষ। এদিকে আফগান পুলিশ বলছে, একটি বিমান বিধ্বস্তের খবর পেয়েছে উত্তর আফগানিস্তানের পুলিশ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রুশ বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ফ্লাইটটি ভারত থেকে উজবেকিস্তান হয়ে মস্কোর দিকে যাচ্ছিল। সেসময় আফগানিস্তানের সীমানার ভেতরে এসে সিগনাল হারিয়ে নিখোঁজ হয়েছে বিমানটি।

এদিকে রুশ বিমান নিখোঁজ হওয়ার পরপরই রবিবার বাদাখশান প্রদেশের পুলিশের মুখপাত্র জাবিহুল্লাহ আমিরি বলেন, একটি বিমান বিধ্বস্তের খবর পেয়েছে উত্তর আফগানিস্তানের পুলিশ।

জাবিহুল্লাহ আমিরি রয়টার্সকে বলেন, একটি দলকে দুর্ঘটনার স্থানে পাঠানো হয়েছে। প্রত্যন্ত এলাকা হওয়ায় সেখানে পৌঁছতে প্রায় ১২ ঘণ্টা সময় লাগবে। তারপর সবকিছু জানা যাবে।

/এসএইচএম/
সম্পর্কিত
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি