উত্তর কোরিয়া সফরে আগ্রহী পুতিন: পিয়ংইয়ং

আন্তর্জাতিক ডেস্ক
২১ জানুয়ারি ২০২৪, ১৯:৩৪আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ২২:৩৭

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শিগগিরই পিয়ংইয়ং সফরে আগ্রহী। রবিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এক প্রতিবেদনে উল্লেখ করেছে, গত সপ্তাহে উত্তর কোরীয় পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সোন হুই-এর সঙ্গে বৈঠকে এই আগ্রহ প্রকাশ করেছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রীর সহকারীর কার্যালয়কে উদ্ধৃত করে কেসিএনএ আরও লিখেছে, উত্তর কোরীয় নেতা কিম জং উন সফরের আমন্ত্রণ জানানোয় তাকে ধন্যবাদ জানিয়েছেন পুতিন।

পুতিন যদি উত্তর কোরিয়া সফর করেন তাহলে তা হবে দুই দশকের মধ্যে কোনও রুশ নেতার দেশটির সফর।

এর আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন, রাশিয়া আশা করছে অদূর ভবিষ্যতে কিমের আমন্ত্রণে পুতিন উত্তর কোরিয়া সফর করবেন। তবে তিনি বলেছেন, এখনও কোনও তারিখ চূড়ান্ত হয়নি।

কেসিএনএ-র প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে রুশ প্রেসিডেন্ট শিগগিরই সফর করতে পারেন। পররাষ্ট্রমন্ত্রীর মস্কো সফরে ইউক্রেনে সামরিক অভিযানে সমর্থন ও সংহতির জন্য উত্তর কোরিয়াকে ধন্যবাদ জানিয়েছে রাশিয়া।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম