চীনের ইউনানে ভূমিধসে নিহত ২, চাপা পড়েছে আরও অনেকে

আন্তর্জাতিক ডেস্ক
২২ জানুয়ারি ২০২৪, ১৩:৫৬আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ১৪:৩৬

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে ভূমিধসে ৪৭ জন চাপা পড়েছেন। তাদের মধ্য ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় সোমবার ভোরে পাহাড়ি এই অঞ্চলটিতে ভূমিধসের ঘটনা ঘটে। এতে ১৮টি পৃথক বাড়িতে চাপা পড়েন তারা। তাদের সন্ধানে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সকাল ৬ টার আগে পার্বত্য ইউনান প্রদেশের ঝেনসিয়ং কাউন্টির তাংফাং শহরের নীচে লিয়াংশুই গ্রামে ভূমিধসের ঘটনাটি ঘটেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এতে ১৮টি পৃথক বাড়িতে চাপা পড়েছেন অনেকে। পরে একে একে ৪৭ জনের মরদেহ উদ্ধার করা হয়। তবে ধ্বংসস্তুপের নিচে এখনও আটকে রয়েছেন অনেকে। তাদের খুঁজে বের করার চেষ্টা এখনও অব্যাহত রয়েছে উদ্ধারকাজ।

সিনহুয়ার প্রকাশিত ফুটেজে, কমলা রঙের জাম্পস্যুট এবং শক্ত টুপি পরা পুরুষদের ধ্বংস্তুপের ভেতরে থেকে আটকে পড়াদের উদ্ধারে কাজ করতে দেখা গেছে।

ধ্বংসস্তূপের কিছু অংশে এবং এখনও অক্ষত ভবনগুলোতে তুষার জমে ছিল।

ভূমিধসের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ৫০০ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

/এএকে/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী