থাইল্যান্ডে পোষা সিংহ নিয়ে ঘুরতে বের হওয়ায় এক নারী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জানুয়ারি ২০২৪, ২৩:৫৮আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ০০:০৪

থাইল্যান্ডের পাতায়া শহরের এক রাস্তায় বেন্টলি গাড়িতে পোষা সিংহ নিয়ে ঘুরতে বের হন সোয়াংজিৎ কোসুংনার্ন নামক এক নারী। সিংহ নিয়ে রাস্তায় ঘুরে বেড়ানোর বিষয়টি সবার নজরে আসে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) অবৈধভাবে সিংহ শাবক পোষার অভিযোগে ওই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সিংহ শাবক পোষার অনুমতিপত্র দেখাতে ব্যর্থ হন সোয়াংজিৎ কোসুংনার্ন। মালিকানার বৈধতা ছাড়া বিনা অনুমতিতে বন্যপ্রাণী রাখার অভিযোগ দায়ের করা হয়েছে।

থাইল্যান্ডে সিংহ পোষা বৈধ। তবে সেজন্য কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে। অনুমতি না থাকায় দোষীসাব্যস্ত হলে এক বছরের কারাদণ্ড এবং তিন লক্ষাধিক টাকা জরিমানা দিতে হবে।

পুলিশ জানিয়েছে, সিংহ শাবকটিকে এনেছিল শ্রীলঙ্কার এক ব্যক্তি। সে বর্তমানে থাইল্যান্ডে নেই। কিন্তু পুলিশের কাছে সোয়াংজিৎ দাবি করে বলেন, নাখোন পাথোম প্রদেশে বাস করা এক থাই ব্যক্তির কাছ থেকে সিংহ শাবকটি কিনেছেন সোয়াংজিৎ। এদিকে পুলিশ সেই শ্রীলঙ্কান ব্যক্তিকে খুঁজছে।

জানা গেছে, বর্তমানে থাইল্যান্ডে বৈধভাবে ২২৪টি পোষা সিংহ রয়েছে।

/এসএইচএম/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী