জালুঝনি ও জেলেনস্কির বিরোধ নিয়ে যা বললো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
৩১ জানুয়ারি ২০২৪, ১৯:১০আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ২০:১৩

ইউক্রেনের সামরিক কমান্ডারের পদত্যাগের ইস্যুটি পর্যবেক্ষণ করছে রাশিয়া। বুধবার (৩১ জানুয়ারি) রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেনের সামরিক কমান্ডার ভ্যালেরি জালুঝনির চারপাশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এই খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি সম্পর্কে অবগত এমন একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সোমবার একটি বৈঠকে সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ জালুঝনিকে একটি নতুন দায়িত্ব গ্রহণের প্রস্তাব দিয়েছিলেন জেলেনস্কি। তবে সেটি প্রত্যাখ্যান করেছিলেন এই জেনারেল।

জালুঝনির চারপাশের পরিস্থিতি সম্পর্কে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘অবশ্যই এ বিষয়টি আমরা দেখছি। এখনও অনেক প্রশ্ন রয়ে গেছে। তবে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে—কিয়েভ সরকারের মধ্যে অনেক সমস্যা রয়েছে। সেখানে কোনোকিছুই ঠিক নেই।’

গ্রীষ্মকালের ব্যর্থ পাল্টা আক্রমণ এবং যুদ্ধক্ষেত্রের সম্মুখভাগের সমস্যাগুলো ইউক্রেনীয় সরকারের প্রতিনিধিদের মধ্যে ক্রমবর্ধমান দ্বন্দ্ব বাড়াচ্ছে। বিশেষ সামরিক অভিযানে রাশিয়া সফল হওয়ার সঙ্গে সঙ্গে এই দ্বন্দ্বগুলো আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

/এএকে/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম