৩০০ গাড়ি ও ব্যক্তিগত বাহিনী, মালয়েশিয়ার নতুন রাজার আরও যা আছে

আন্তর্জাতিক ডেস্ক
৩১ জানুয়ারি ২০২৪, ২৩:০১আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ২৩:০১

মালয়েশিয়ার ১৭তম রাজা হিসেবে শপথ নিয়েছেন ধনকুবের সুলতান ইব্রাহিম ইস্কান্দার। দেশটির চক্রাকার রাজ ব্যবস্থার অধীনেই নতুন রাজা হিসেবে বুধবার শপথ গ্রহণ করেন তিনি। আনুমানিক প্রায় ছয় বিলিয়ন মার্কিন ডলার সম্পদের মালিক নতুন রাজা। তার কী কী সম্পদ রয়েছে তা এক প্রতিবেদনে তুলে ধরেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদন থেকে জানা গেছে, আবাসন, টেলিযোগাযোগ ও পাম তেল থেকে শুরু করে খনি পর্যন্ত সুলতান ইব্রাহিম ইস্কান্দারের সম্পদ রয়েছে। মালয়েশিয়ার প্রায় সব জায়গায় তার সম্পদ রয়েছে। ঐশ্বর্যশালী ইস্তানা বুকিত সেরিন, তার বাসভবন, তার পরিবারের সম্পদ সেটাই প্রমাণ করে।

এই রাজার ৩০০ টিরও বেশি বিলাসবহুল গাড়ি রয়েছে। বলা হয়ে থাকে, এই গাড়িগুলোর মধ্যে অ্যাডলফ হিটলারের দেওয়া একটি গাড়ি আছে। এছাড়া একটি বোয়িং ৭৩৭ বিমানসহ ব্যক্তিগত জেট রয়েছে। তার পরিবারও একটি বেসরকারি বাহিনীর মালিক।

এক নজরে সুলতানের সম্পদ

ব্লুমবার্গের দেওয়া তথ্য অনুসারে, আনুমানিক ৫.৭ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের সম্পদ রয়েছে। যদিও ধারণা করা হয় এর চেয়ে বেশি সম্পদ রয়েছে সুলতান ইব্রাহিমের।

মালয়েশিয়ার অন্যতম প্রধান মোবাইলফোন পরিষেবা প্রদানকারী ইউ মোবাইলের ২৪ শতাংশ অংশীদারিত্ব রয়েছে তার। প্রাইভেট ও পাবলিক কোম্পানিতে অতিরিক্ত পাঁচ হাজার ৮৮০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ আছে।

শুধু তাই নয়, সিঙ্গাপুরে চার বিলিয়ন ডলার মূল্যের জমি রয়েছে তার। সেখানে রয়েছে টাইরসাল পার্ক ও বোটানিক গার্ডেন সংলগ্ন একটি বিস্তৃত এলাকা। এদিকে শেয়ার ও রিয়েল এস্টেট ব্যবসায় ১.১ বিলিয়ন মার্কিন ডলার লেনদেন করেন সুলতান।

মালয়েশিয়ার বাইরেও সুলতান ইব্রাহিমের সম্পদের উপস্থিতি রয়েছে। চীনাদের সঙ্গে বড় বড় প্রকল্প রয়েছে তার। ব্যবসায়িক স্বার্থে চীনা বিনিয়োগকারী ও সিঙ্গাপুরের নেতাদের সঙ্গে তার বিশেষ সম্পর্ক রয়েছে।

/এসএইচএম/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম