ইন্দোনেশিয়ার উপকূলে পৌঁছেছেন ১৩০ রোহিঙ্গা

আন্তর্জাতিক ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০১আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩৪

ইন্দোনেশিয়ার উপকূলে পৌঁছেছেন ১৩০ জনেরও বেশি রোহিঙ্গা। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে দেশটির পূর্ব আচেহ প্রদেশের উপকূলে তারা পৌঁছেছেন। ইন্দোনেশিয়ায় জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর)-এর সুরক্ষা সহযোগী ফয়সাল রহমান এই তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর প্রকাশ করেছে।

মিয়ানমারের নির্যাতিত ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠী রোহিঙ্গারা। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে সম্প্রতি রোহিঙ্গাদের আগমন চোখে পড়ার মতো। বৃহস্পতিবার উপকূলে অবতরণ করার সময় তারা আচেহ প্রদেশের স্থানীয় বাসিন্দারা তাদের প্রত্যাখ্যান করেছে। এসময় শত্রুতার সম্মুখীনও হয়েছেন তারা।

ইউএনএইচসিআর এর তথ্যমতে, গত বছরের অক্টোবর থেকে প্রায় দুই হাজার রোহিঙ্গা ইন্দোনেশিয়ায় এসেছেন।

কয়েক বছর ধরে মিয়ানমার ছেড়ে যাচ্ছেন রোহিঙ্গারা। মিয়ানমারে তাদেরকে সাধারণত দক্ষিণ এশিয়া থেকে আগত বিদেশি লোক হিসেবে বিবেচনা করা হয়, তাদের নাগরিকত্ব অস্বীকার করা হয় এবং তাদের নির্যাতনও করা হয়।

মিয়ানমার কর্তৃপক্ষের নির্যাতন থেকে বাঁচতে বা প্রতিবেশী বাংলাদেশের ক্যাম্পে অপর্যাপ্ত সুযোগ সুবিধার কারণে এবং উন্নত জীবনের আশায় রিকেটি বোটে করে তারা বিভিন্ন স্থানে যাতায়াত করে। নভেম্বর থেকে এপ্রিলের মধ্যকার সময়ে সমুদ্র যখন শান্ত থাকে তখন তাদের মধ্যে কেউ কেউ ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া ভ্রমণ করে থাকেন।

তবে ইন্দোনেশিয়ায় তারা প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন। গত বছরের ডিসেম্বরে শত শত রোহিঙ্গাকে তাড়ানোর দাবি জানিয়েছিল দেশটির বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটি দল। তখন বান্দা আচেহ শহরের একটি কনভেনশন সেন্টারে হামলাও চালিয়েছিল তারা।

ইউএনএইচসিআর ঘটনাটিকে ‘জনতার আক্রমণ’ বলে অভিহিত করেছে। একইসঙ্গে এটিকে অনলাইনে ভুল তথ্য এবং ঘৃণামূলক বক্তব্য প্রচারের ফলাফলও বলা হয়েছে।

গত মাসে ইউএনএইচসিআর জানিয়েছিল, ২০২৩ সালে মিয়ানমার বা বাংলাদেশে পালানোর চেষ্টা করার সময় কমপক্ষে ৫৬৯ জন রোহিঙ্গার মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। এ সংখ্যাটি ২০১৪ সালের পর থেকে নিখোঁজ বা প্রাণহানির শিকার হওয়া রোহিঙ্গার সর্বোচ্চ সংখ্যা।

/এএকে/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ