নির্বাচনের আগের দিন পাকিস্তানে জোড়া বিস্ফোরণ, নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩৫আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:২৯

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে জোড়া বিস্ফোরণের ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। দেশটিতে জাতীয় নির্বাচনের আগের দিন বুধবার (৭ ফেব্রুয়ারি) একাধিক স্থানে এই বিস্ফোরণ হয়েছে। স্থানীয় এক কর্মকর্তার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

প্রথম বিস্ফোরণটি ঘটেছে পিশিন জেলার এক স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ের কাছে। সেখানে ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই ডজনের বেশি মানুষ।

আফগানিস্তানের বর্ডারের কাছে কিলা সাইফুল্লাহ শহরের একটি ধর্মীয় দলের কার্যালয়ের সামনে দ্বিতীয় বিস্ফোরণ হয়েছে। সেখানে ঠিক কতজন হতাহত হয়েছেন তা জানা যায়নি। বেলুচিস্তানের তথ্যমন্ত্রী জানিয়েছেন, জমিয়ত উলেমা ইসলাম (জেইউআই) নামের এই দলটিকে লক্ষ্যবস্তু করে এর আগেও জঙ্গি হামলা চালানো হয়েছিল।

নির্বাচনের আগে দিনে প্রদেশটিতে জোড়া বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভোটকেন্দ্রে নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে।

ইসলামপন্থি জঙ্গি গোষ্ঠী পাকিস্তানি তালেবান এবং বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীসহ বেশ কয়েকটি দল পাকিস্তান রাষ্ট্রের বিরোধিতা করে। সাম্প্রতিক মাসগুলোতে বেশ কয়েকটি হামলা চালিয়েছে তারা।

তবে বুধবারের হামলার পিছনে কে বা কারা ছিল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ হামলার দায় স্বীকারও করেনি কোনও গোষ্ঠী।

/এএকে/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ