তাইওয়ান প্রণালির আকাশসীমায় ৮টি চীনা বেলুন শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৩আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১০

তাইওয়ান প্রণালির আকাশসীমায় ৮টি চীনা বেলুন শনাক্ত করার দাবি করেছে তাইওয়ান। শনিবার (১০ ফেব্রুয়ারি) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় এসব বেলুন শনাক্ত করেছে তারা। এই বেলুনগুলোর মধ্যে দুটি দ্বীপের ওপর দিয়ে উড়ে গেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

তাইওয়ানকে নিজ ভূখণ্ডের অংশ হিসেবে মনে করে চীন। তবে নিজেদের স্বায়ত্তশাসিত রাষ্ট্র হিসেবে দাবি করে তাইওয়ান। গত ডিসেম্বর থেকে তাইওয়ানের আকাশে চীনা বেলুন শনাক্ত করার অভিযোগ করছে তাইওয়ান। তাদের দাবি, এসব বেলুন বিমান চলাচলের সুরক্ষা এবং মনস্তাত্ত্বিক যুদ্ধের প্রচেষ্টার জন্য হুমকিস্বরূপ।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে চীনা সামরিক কর্মকাণ্ডের উপর তাইওয়ানের প্রতিদিনের রিপোর্টে বলা হয়েছে, শুক্রবার সকালে প্রথম বেলুন এবং শেষটি সন্ধ্যার দিকে শনাক্ত করেছে তারা।

মন্ত্রণালয়ের দেওয়া মানচিত্র অনুযায়ী, বেলুন দুটি তাইওয়ানের উত্তরাঞ্চল অতিক্রম করেছে। অন্যগুলো অদৃশ্য হওয়ার আগে উপকূলের কাছে পৌঁছেছিল। তবে একটি বেলুন তাইওয়ানের উত্তরে সমুদ্রের ওপর দিয়ে উড়েছিল।

গত মাসে, চীন সরকার বেলুন সম্পর্কে তাইওয়ানের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, সেগুলো আবহাওয়া সংক্রান্ত উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। এ নিয়ে রাজনীতি করা উচিত নয়।

/এএকে/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী