পাকিস্তানের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:১৭আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:১৭

পাকিস্তানের সাধারণ নির্বাচন প্রক্রিয়ায় হস্তক্ষেপের অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। এই অভিযোগ নিয়ে গভীর উদ্বেগও প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। শনিবার ( ১০ ফেব্রুয়ারি) পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

এক বিবৃতিতে পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার জানিয়েছেন, পাকিস্তানের নির্বাচন নিয়ে ‘বিশ্বাসযোগ্য আন্তর্জাতিক ও স্থানীয় নির্বাচন পর্যবেক্ষকদের মূল্যায়নের সঙ্গে’ একমত পোষণ করেছে যুক্তরাষ্ট্র। পর্যবেক্ষক দল জানিয়েছেন, এই নির্বাচনে মত প্রকাশের স্বাধীনতা, বাক স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশে বাধা দেওয়া হয়েছে।  

নির্বাচনে হস্তক্ষেপ বা ভোট কারচুপির দাবি সম্পূর্ণরূপে তদন্ত করা উচিত বলে জানিয়েছেন ম্যাথিউ মিলার।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, ‘আমরা নির্বাচনী সহিংসতা, গণমাধ্যম কর্মীদের ওপর হামলাসহ মানবাধিকার ও মৌলিক অধিকার প্রয়োগে বিধিনিষেধ এবং ইন্টারনেট ও টেলিযোগাযোগ পরিষেবাগুলিতে নিষেধাজ্ঞার নিন্দা জানাচ্ছি’।

তবে বিবৃতিতে, পাকিস্তানের পরবর্তী সরকারের সাথে কাজ করার অভিপ্রায়ের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম