সরকার গঠনের জন্য পিটিআইকে আমন্ত্রণ জানাবেন প্রেসিডেন্ট: দাবি গহরের

আন্তর্জাতিক ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৫৭আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৫৭

পাকিস্তানের সরকার গঠনের জন্য পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) আমন্ত্রণ জানাবেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি। জাতীয় পরিষদের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্যই শনিবার (১০ ফেব্রুয়ারি) এ দাবি করেছেন পিটিআইয়ের চেয়ারম্যান গহর আলি খান। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এ খবর জানিয়েছে।

ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে গহর বলেন, কারও সঙ্গে কোনও ঝামেলা নেই। আমরা শুধু সামনের দিকে এগিয়ে যাব। সংবিধানের আইন অনুযায়ী নিয়ম কানুন মেনেই আমরা সরকার গঠন করবো। তিনি আরও বলেন, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট গণনা করে ফরম–৪৫ পূরণ করেছেন প্রিজাইডিং কর্মকর্তারা।

আইন অনুযায়ী চূড়ান্ত ফল ফরম–৪৫–এ পূরণ করার পর গহর বলেন, আমরা সব ফল পেয়েছি। তাছাড়া আজ রাত ১২টার মধ্যে  নির্বাচনের সম্পূর্ণ ফল ঘোষণা করা উচিত বলে গহর বলেন, সরকার গঠনের জন্য পিটিআইকে বাধা দেওয়া উচিত হবে না। যত দ্রুত সম্ভব ফল ঘোষণা করা উচিত।

পিটিআই সমর্থিত বিজয়ী স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করে গহর বলেন, প্রার্থীরা সবাই দলের প্রতি অনুগত আছেন এবং থাকবেন। সব প্রক্রিয়া শেষে আগামী ১৫ দিনের মধ্যে অন্তর্দলীয় নির্বাচনে যাবে পিটিআই।

এখনও ফল ঘোষণা করা হয়নি এমন জায়গায় শান্তিপূর্ণ প্রতিবাদ–বিক্ষোভের আহ্বান জানিয়ে গহর বলেন,  সংরক্ষিত আসন এবং জোট সরকারের জন্য কোনও দলের সঙ্গে যোগ দেবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

/এসএইচএম/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম