পিএমএলএন’র সঙ্গে সরকার গঠন নিয়ে আলোচনা হয়নি: এমকিউএম

আন্তর্জাতিক ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪৩আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪৩

সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএলএন)-এর সঙ্গে বৈঠকে পরবর্তী সরকার গঠন নিয়ে কোনও আলোচনা হয়নি বলে মন্তব্য করেছেন মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তান (এমকিউএম-পি) দলের আহ্বায়ক খালিদ মকবুল সিদ্দিকী। রবিবার (১১ ফেব্রুয়ারি) করাচিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেছেন। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

পাকিস্তানের নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুসারে, জাতীয় পরিষদের ২৬৪ আসনের মধ্যে সবচেয়ে বেশি ১০১ আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। তবে একক দল হিসেবে পাকিস্তান মুসলিম লিগ–নওয়াজ (পিএমএল-এন) পেয়েছে ৭৫ আসন। ৫৪ আসন পেয়ে দ্বিতীয় বৃহত্তম দল হয়েছে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ৫৪। এছাড়া এমকিউএম-পি ১৭ আসনে জয়ী হয়েছে। 

রবিবার পিএমএলএন ও এমকিউএম-পি দলের নেতারা একটি বৈঠকে মিলিত হয়েছিলেন। পিএমএলএন-এর এক বিবৃতিতে বলা হয়েছে, দুই দল পরবর্তী সরকার গঠনে একসঙ্গে কাজ করতে নীতিগতভাবে একমত হয়েছে। তবে বৈঠকের পর এমকিউএম-পি আহ্বায়ক জানালেন, বৈঠকে এই বিষয়ে কোনও আলোচনা হয়নি।

খালিদ মকবুল সিদ্দিকী বলেছেন, পিএমএলএন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে পরবর্তী সরকার গঠন নিয়ে কোনও আলোচনা হয়নি। নির্বাচন দেশে একটি কঠিন পরিস্থিতি তৈরি করেছে। এই সংকট থেকে দেশের উত্তরণে সব দলকে তাদের ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, যেকোনও কিছুর চেয়ে গণতন্ত্রের স্থিতিশীলতা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি জোর দিয়ে বলেছেন, সরকার গঠন নিয়ে এখন পর্যন্ত কোনও আলোচনা হয়নি। ভবিষ্যতের সরকারে এমকিউএম কোনও অংশীদার হবে কিনা তা এখনও নিশ্চিত নয়।

/এএ/
সম্পর্কিত
ওড়িশার বন থেকে ৫টি শিশু ওরাংওটাং উদ্ধার কেন আশঙ্কা তৈরি করছে?
নারীরা ভোটাধিকার পাওয়ার আগেই মার্কিন কংগ্রেসে নির্বাচিত হয়েছিলেন যে নারী
আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি: বিশ্বের কোথায় কী ব্যবস্থা
সর্বশেষ খবর
ফেব্রিক্সের কথা বলে আনা হয়েছে ১৬৫৫টি মোবাইল, শাহজালালে জব্দ
ফেব্রিক্সের কথা বলে আনা হয়েছে ১৬৫৫টি মোবাইল, শাহজালালে জব্দ
ওড়িশার বন থেকে ৫টি শিশু ওরাংওটাং উদ্ধার কেন আশঙ্কা তৈরি করছে?
ওড়িশার বন থেকে ৫টি শিশু ওরাংওটাং উদ্ধার কেন আশঙ্কা তৈরি করছে?
নিয়োগে লিখিত-মৌখিক সমান নম্বর: এমপি মাসুদ বললেন, ‘কোটার দিকে ধাবিত হচ্ছে’
নিয়োগে লিখিত-মৌখিক সমান নম্বর: এমপি মাসুদ বললেন, ‘কোটার দিকে ধাবিত হচ্ছে’
অভিনেত্রী বাঁধনের ওপর হামলার নিন্দা জানালো মহিলা জামায়াত
অভিনেত্রী বাঁধনের ওপর হামলার নিন্দা জানালো মহিলা জামায়াত
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী