আবারও একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করলো উ. কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২৬আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২৬

পূর্ব উপকূলে একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। স্থানীয় সময় বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সেগুলো নিক্ষেপ করা হয়েছে। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ (জেসিএস) জানিয়েছে, পূর্বাঞ্চলের উপকূলীয় ওনসান শহর থেকে ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়েছে। তবে সেগুলোর কার্যক্ষমতা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এক বিবৃতিতে জয়েন্ট চিফ অব স্টাফ জানিয়েছে, ‘নজরদারি এবং সতর্কতা জোরদার করার সময় আমাদের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করছে এবং উত্তর কোরিয়ার কার্যকলাপ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা।

এদিকে, এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি উত্তর কোরিয়া।

/এএকে/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি