আবারও পাকিস্তানের প্রেসিডেন্ট হতে চান জারদারি

আন্তর্জাতিক ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩৭আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩৭

শেষ পর্যন্ত কেন্দ্রে জোট সরকার গঠনে রাজি হলেও, এবার প্রেসিডেন্টের পদ চেয়েছে পিপিপি। ফলে দ্বিতীয়বারের মতো আসিফ আলী জারদারি প্রেসিডেন্ট হতে চলেছেন বলে ধারণা করা হচ্ছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এ খবর জানিয়েছে।

প্রধানমন্ত্রী পদে পিএমএল-এনের নেতৃত্বাধীন জোট সরকারের মনোনীত শেহবাজ শরিফকে সমর্থন দিয়েছে পিপিপি। বিনিময়ে আসিফ আলী জারদারিকে প্রেসিডেন্ট করতে রাজি পিএমএল-এন। অবশ্য পিএমএল-এন নেতা রানা সানাউল্লাহ বলেছেন, পিপিপি প্রেসিডেন্ট পদ দাবি করেনি।

যদিও এর আগে পিপিপি সভাপতি বলেছিলেন, কেন্দ্র সরকারে অংশ না নিয়েই প্রধানমন্ত্রী নির্বাচন করতে পাকিস্তান  নওয়াজ-পিএমএল-এনকে সমর্থন করবে তারা। তবে পিএমএল-এন ছয় দলীয় জোট সরকার গঠনের পর, স্বভাবতই প্রশ্ন ওঠে জাতীয় পরিষদের স্পিকার, সিনেট চেয়ারম্যান ও প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে। তখন পিপিপি সভাপতি বিলওয়াল ভুট্টো বলেন, পাকিস্তানের বর্তমান পরিস্থিতিতে  এমন একজন প্রেসিডেন্ট দরকার, যা তার বাবা আসিফ আলী জারদারি ছাড়া আর কেউ পারবে না। 

তবে শুধু প্রেসিডেন্টের পদ নয়, বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর পদের দিকেও নজর রয়েছে পিপিপির। 

পিএমএল-কিউ সভাপতি চৌধুরি সুজাত হুসেনের বাসভবনে দলীয় প্রধানদের বৈঠকে ছয়-দলীয় জোট গঠনের সিদ্ধান্ত হয়। মঙ্গলবার রাতেই, এক সংবাদ সম্মেলনে সরকার গঠনের জন্য ছয়-দলীয় এই জোটের ঘোষণা দেয়া হয়। এই ছয় দলে আছে-পিএমএল-এন, পিপিপি, এমকিউএমপি, পিএমএল-কিউ,আইপিপি এবং বিএপি।

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম