কারচুপি করে জেতানো হয়েছে অভিযোগ তুলে আসন ছাড়লেন পাকিস্তানি রাজনীতিবিদ

আন্তর্জাতিক ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৩০আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৩০

কারচুপি করে জেতানো হয়েছে এমন অভিযোগ তুলে আসন ছাড়লেন পাকিস্তানি রাজনীতিবিদ হাফিজ নাঈম উর রহমান। গত সপ্তাহের বিতর্কিত জাতীয় নির্বাচনের জেরে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

নিজের জয়ের পর সোমবার দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হাফিজ নাঈম উর রহমান বলেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত প্রার্থী সাইফ বারি বেশি ভোট পেয়েছেন। কিন্তু ভোট গণনায় কম দেখানো হয়েছে। তাই আসনটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

নির্বাচনি স্বচ্ছতার প্রশ্নে হাফিজ নাঈম বলেন, কেউ যদি অবৈধভাবে আমাদেরকে জেতানোর চেষ্টা করেন তা আমরা মেনে নিবো না। জনগণের রায়ের প্রতি সম্মান জানানো উচিত। তিনি বলেন, জয়ীকে জিততে দাও, পরাজয়ীকে নয়।

নির্বাচনি ফল নিয়ে তিনি বলেন, ফলাফলে আমি ২৬ হাজার ভোট পেয়েছি। আর পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থী সাইফ বারি ৩১ হাজার ভোট পেলেও ফলাফলে দেখানো হয়েছে তিনি ১১ হাজার ভোট পেয়েছেন।

কিন্তু হাফিজ নাঈমের অভিযোগ অস্বীকার করে পাকিস্তানি নির্বাচনি কর্তৃপক্ষ বলেছে, পিএস-১২৯ আসনটি কে নেবেন তা স্পষ্ট নয়।

প্রতিবেদন থেকে জানা গেছে, করাচির প্রাদেশিক পরিষদের পিএস-১২৯ আসনে জয়লাভ করেন জামায়াতে ইসলামির হাফিজ নাঈম উর রহমান। ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের সাধারণ নির্বাচনের দিন অনেক আসনেই সহিংসতা ও ভোট কারচুপির খবর পাওয়া গেছে।

/এসএইচএম/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম