পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন বৃহস্পতিবার

আন্তর্জাতিক ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ২০:২৪আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৪০

পাকিস্তানের নবনির্বাচিত জাতীয় পরিষদের প্রথম অধিবেশন বসবে আগামীকাল বৃহস্পতিবার। অধিবেশন ডেকেছেন স্পিকার রাজা পারভেজ আশরাফ। প্রেসিডেন্ট আরিফ-উর-রহমান আলভির অসম্মতির মধ্যেই এই অধিবেশন ডাকা হয়েছে। দেশটির সংবাদমাধ্যম পাকিস্তান অবজারভার এ খবর জানিয়েছে।

বুধবার রাজা পারভেজ আশরাফ জাতীয় পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। বৃহস্পতিবার সকাল ১০টায় এ অধিবেশন বসবে।

প্রেসিডেন্ট আলভির অসম্মতির মধ্যেই অধিবেশন ডাকার পরিপ্রেক্ষিতে ইমরান খান বলেন, তার দলকে শেষ করে দিতে ৯ মের ঘটনাকে ব্যবহার করা হয়েছে। দমনপীড়নে দল শেষ হয়ে যায়নি, বরং আরও শক্তিশালী হয়েছে।

পাকিস্তানের সংবিধান অনুযায়ী, সাধারণ নির্বাচনের ২১ দিনের মধ্যে নতুন জাতীয় পরিষদের অধিবেশন ডাকতে হবে। সেই অনুযায়ী, ২৯ ফেব্রুয়ারি অধিবেশন ডাকা হয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ৯ মার্চের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনের করার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান নির্বাচন কমিশন (ইসিপি)। সিনেটের প্রায় অর্ধেক সদস্যদের ছয় বছরের মেয়াদ শেষ হওয়ার দুই দিন আগে এই নির্বাচন আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।

/এসএইচএম/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম