চীন ও রাশিয়ার ঘনিষ্ঠতা নিয়ে উদ্বেগ প্রকাশ জাপানের

আন্তর্জাতিক ডেস্ক
০৭ মার্চ ২০২৪, ১৪:৫৫আপডেট : ০৭ মার্চ ২০২৪, ১৪:৫৫

চীন ও রাশিয়ার মধ্যে ঘনিষ্ঠ সামরিক সহযোগিতার বিষয়টি নিয়ে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছে জাপান। বৃহস্পতিবার (৭ মার্চ) দেশটির শীর্ষ সরকারের মুখপাত্র এই তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর প্রকাশ করেছে।

চীন ও রাশিয়ার মধ্যে ঘনিষ্ঠ সামরিক সহযোগিতা বিষয়টি জাপানের পাশাপাশি এই অঞ্চলের নিরাপত্তার হুমকির মুখে ফেলতে পারে বলে আশঙ্কা করছেন চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিমাসা হায়াশি।

একটি নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘চীন-রাশিয়ার সম্পর্কের উন্নয়নের উপর ঘনিষ্ঠ নজর রাখতে চায় আমাদের দেশ।’

চীন রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব আরও ঘনিষ্ঠ করার ইচ্ছা প্রকাশ করার পরই এমন উদ্বেগ প্রকাশ করলেন ইয়োশিমাসা হায়াশি।

বৃহস্পতিবার বেইজিংয়ে পার্লামেন্টের বার্ষিক বৈঠকের ফাঁকে একটি সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, নতুন সহযোগিতা বৃদ্ধি করতে এবং রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব আরও সুসংহত করার লক্ষ্যে রাশিয়ার সঙ্গে কাজ করতে ইচ্ছুক চীন।

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম