মোদির বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তৃণমূলের

আন্তর্জাতিক ডেস্ক
১৮ মার্চ ২০২৪, ১৫:৪৫আপডেট : ১৮ মার্চ ২০২৪, ১৫:৪৫

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক সাকেত গোখলে। সোমবার (১৮ মার্চ) দেশটির নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছেন তিনি। ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

রবিবার অন্ধ্রপ্রদেশের পালনাডুর চিলাকালুরিপেটেতে একটি নির্বাচনি সমাবেশে যান মোদি। তৃণমূলের অভিযোগ, মোদি ওই সমাবেশে গিয়েছিলেন ভারতীয় বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে চড়ে। আর তা নিয়েই নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়ে অভিযোগ জানাল তৃণমূল। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ দায়ের করেছেন রাজ্যসভার বিধায়ক সাকেত গোখলে।

সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে এ সংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন সাকেত গোখলে। পোস্টে সংবাদ সংস্থা পিটিআই এর মোদির খবরের স্ক্রিনশট শেয়ার করেছেন তিনি। খবরে দেখানো হচ্ছে বিমান থেকে নামার পর অভ্যর্থনা জানানো হচ্ছে মোদিকে। এছাড়া মোদির বিরুদ্ধে তার দায়ের করা অভিযোগপত্রটিও শেয়ার করেছেন তিনি।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ভোটের প্রচারের জন্য সরকারি পরিবহণ,যন্ত্র বা নিরাপত্তারক্ষী ব্যবহার করা যাবে না।

তাই তৃণমূলের দাবি, ভারতীয় বিমান বাহিনীর হেলিকপ্টার ব্যবহার করে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেছেন মোদি। কারণ নির্বাচনের তফশিল ঘোষণার সময় ইসি জানিয়েছিল, আসন্ন লোকসভা ভোটে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচনি প্রচারের জন্য বিমান বাহিনীর হেলিকপ্টার ব্যবহার করার জন্য প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ইসি কোনও ব্যবস্থা নেবে কিনা, সেই প্রশ্নও তুলেছে তৃণমূল। তাদের দাবি, বিমানবাহিনীর হেলিকপ্টার ব্যবহারের জন্য বিজেপি যদি কোন অর্থও দেয়, সেটাও জানাতে হবে ইসিকে।

তৃণমূল আরও জানিয়েছে, মোদি যে আচরণবিধি লঙ্ঘন করেছেন, সেই একই বিধি লঙ্ঘনের জন্য ১৯৭৫ সালে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকেও শাস্তির মুখে পড়তে হয়েছিল।

এক্সে দেওয়া পোস্টে সাকেত গোখলে আরও লিখেছেন, নির্বাচনি প্রচারে বিমান বাহিনীর হেলিকপ্টার ব্যবহারের জন্য ইসি প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে তদন্ত বা কোনও ব্যবস্থা নেয় কিনা, সেটাই এখন দেখার বিষয়।

/এস/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের