দুর্নীতির দায়ে ভিয়েতনামের প্রেসিডেন্টের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক
২১ মার্চ ২০২৪, ১৮:০০আপডেট : ২১ মার্চ ২০২৪, ১৮:০০

ক্ষমতা গ্রহণের এক বছরের মাথায় পদত্যাগ করলেন ভিয়েতনামের প্রেসিডেন্ট ভো ভ্যান থুং। বুধবার (২০ মার্চ)এক বিবৃতিতে দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বিবৃতিতে পার্টির পক্ষ থেকে বলা হয়েছে,ভ্যান থুং দলীয় নিয়ম ভঙ্গ করেছেন এবং দলের সুনামকে নেতিবাচকভাবে প্রভাবিত করেছেন।

তবে ভ্যান থুং তার নিজ প্রদেশে দুর্নীতি কেলেঙ্কারির সাথে জড়িত থাকায় পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে গত বছরদুর্নীতির দায়ে পদত্যাগে বাধ্য হন প্রেসিডেন্ট নগুয়েন জুয়ান ফুক। তার জায়গায় গত বছরই প্রেসিডেন্ট নিয়োগ দেওয়া হয় ভ্যান থুংকে।

ভ্যান থুংয়ের আনুষ্ঠানিক পদত্যাগপত্র অনুমোদনের জন্য জাতীয় পরিষদের বৈঠক বসবে আগামীকাল বৃহস্পতিবার।

একদলীয় শাসনব্যবস্থার দেশ ভিয়েতনামে প্রেসিডেন্টের পদটি আনুষ্ঠানিকমাত্র। এটি দেশটির শীর্ষ চারটি পদের একটি। দল ও শাসনসংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকে দলের কেন্দ্রীয় কমিটি দ্য সেন্ট্রাল পার্টি কমিটি।

দলের মূল নেতৃত্বে দুর্নীতিকে একটি প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর ফলে দেশটিতে সম্প্রতি ব্যাপকভাবে ঘুষবিরোধী অভিযান শুরু করা হয়েছে। তবে মাত্র এক বছরের মধ্য দুর্নীতির দায়ে দুইজন প্রেসিডেন্টকে পদত্যাগে বাধ্য করা হলো। ধারণা করা হচ্ছে, এতে কমিউনিস্ট পার্টির পক্ষে দুর্নীতি মোকাবিলা করা কঠিন হয়ে উঠেছে।

/এস/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম