কেজরিওয়ালের গ্রেফতার নিয়ে মুখ খুললেন আন্না হাজারে

আন্তর্জাতিক ডেস্ক
২২ মার্চ ২০২৪, ১৮:৪৫আপডেট : ২২ মার্চ ২০২৪, ১৮:৪৫

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজিওয়ালের গ্রেফতার নিয়ে মুখ খুলেছেন ভারতের প্রবীণ সোশ্যাল অ্যাক্টিভিস্ট আন্না হাজারে। শুক্রবার (২২ মার্চ) তিনি বলেছেন, আমি খুব মর্মাহত। অরবিন্দ কেজরিওয়ালের মতো, যারা আমাদের মদের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন, তিনিই এখন মদের জন্য নীতিমালা তৈরি করছেন। তিনি নিজের কৃতকর্মের জন্য গ্রেফতার হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

২০১১  সালে যে দুর্নীতিবিরোধী আন্দোলনের মাধ্যমে কেজরিওয়ালের আম আদমি পার্টির সূত্রপাত হয়েছিল সেই আন্দোলনের মূল নেতা ছিলেন আন্না হাজারে। ওই সময় তিনি দলে জড়িত হতে চাননি, নির্বাচনি রাজনীতি এড়াতে তিনি কেজরিওয়ালকে আশীর্বাদ দিয়েছিলেন। কিন্তু পরে দিল্লিতে সরকার গঠনের পর বিভিন্ন সময় দলটির সমালোচনা  করেছেন তিনি। তার  সমালোচনার সরাসরি জবাব দেওয়া এড়িয়ে গেছে কেজরিওয়ালের দল।

আন্না হাজারে বলেছেন, আমি তাকে (কেজরিওয়াল) অনেকবার বলেছিলাম মদকে এড়িয়ে যেতে। কিন্তু  তিনি অর্থের জন্য নীতি তৈরি  করেছেন।

বৃহস্পতিবার রাতে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কেজিওয়ালকে আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার করে। দায়িত্বরত অবস্থায় গ্রেফতার হওয়া প্রথম মুখ্যমন্ত্রী তিনি। আম আদমি পার্টির (এএপি) দাবি করেছে, তাদের নেতাকে গ্রেফতারের নেপথ্যে ষড়যন্ত্র রয়েছে এবং দেশজুড়ে গ্রেফতারের প্রতিবাদে তারা বিক্ষোভ করবে। অনেক রাজনীতিকও তার গ্রেফতারের নিন্দা জানিয়েছেন। তবে আন্না হাজারে বলেছেন, মদের নীতি প্রণয়ন করা উচিত  হয়নি আম আদমি পার্টির।

তিনি বলেছেন, কিন্তু কী আর করা যাবে? এখন যা ঘটবে তা আইন অনুসারে হওয়া উচিত। 

অতীতে এই নীতির বিরুদ্ধে কথা বলেছেন হাজারে। ২০২২ সালে নীতির সমালোচনা করে অরবিন্দ  কেজরিওয়ালের কাছে একটি চিঠিও লিখেছিলেন তিনি।

কেজরিওয়ালের দলের এক মুখপাত্র বলেছেন, তাদের দলনেতা পদত্যাগ করবেন না। বরং কারাগারে থেকেই সরকার চালাবেন।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম