সম্পর্ক জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ উত্তর কোরিয়া ও চীন

আন্তর্জাতিক ডেস্ক
২৩ মার্চ ২০২৪, ১৮:৪৫আপডেট : ২৩ মার্চ ২০২৪, ১৮:৪৫

উত্তর কোরিয়া ও চীন দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে চীন। চলতি সপ্তাহে উত্তর কোরিয়ার এবং চীনা কর্মকর্তারা বেইজিংয়ে সাক্ষাৎ করেছেন। এরপরই শনিবার (২৩ মার্চ) এই তথ্য জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ।

কেসিএনএ বলেছে, বৃহস্পতিবারের ওই বৈঠকে চীনা নেতা ওয়াং হুনিং উত্তর কোরিয়ার আনুষ্ঠানিক নাম ডেমোক্রেটিক পিপলস রিপাবরিক অব কোরিয়া (ডিপিআরকে) উল্লেখ করে বলেন, ‘আন্তর্জাতিক পরিস্থিতি যেমনই হোক না কেন চীন-ডিপিআরকে বন্ধুত্ব এবং উভয় পক্ষের কৌশলগত পছন্দ কখনই বদলাবেনা।’

এর আগে, চলতি বছরের শুরুর দিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সাক্ষাৎ করেছিলেন। তখনও উভয় দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের অঙ্গীকার করেছিলেন উভয় দেশের নেতারা।

উত্তর কোরিয়ার রাজনৈতিক ব্যুরোর বিকল্প সদস্য এবং ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের পরিচালক কিম সং ন্যাম। চলতি সপ্তাহে এশিয়ার দেশগুলো সফরকারী একটি প্রতিনিধি দলের অংশ হিসেবে চীনা কমিউনিস্ট পার্টির নেতা লিউ জিয়ানচাও-এর সঙ্গে দেখা করেন তিনি। এসময় দুদেশের সম্পর্ক অটল থাকার কথা বলেন তারা।

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম