ইন্দোনেশিয়ার উপকূল থেকে তিন রোহিঙ্গা শরণার্থীর লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
২৪ মার্চ ২০২৪, ১৬:২০আপডেট : ২৪ মার্চ ২০২৪, ১৬:৩০

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের উপকূলে ডুবে যাওয়া নৌকা থেকে তিন রোহিঙ্গা শরণার্থীর লাশ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। জীবিত কারও সন্ধান পাওয়ার সম্ভাবনা না থাকায় অনুসন্ধান অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।  রবিবার (২৪ মার্চ) প্রাদেশিক অনুসন্ধান ও উদ্ধার সংস্থা এ ঘোষণা দেয়। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।  

শনিবার স্থানীয় জেলেরা মৃতদেহগুলো প্রথমে দেখতে পান এবং কর্তৃপক্ষকে জানান।

এক বিবৃতিতে বান্দা আচেহ অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান আল হুসেন জানান, দুই নারী ও এক কিশোরের লাশ পাওয়া গেছে। 

বুধবার ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় উপকূলে ডুবে যায় রোহিঙ্গা শরণার্থীবাহী কাঠের নৌকাটি। বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধারকারী জাহাজ নৌকাটি খুঁজে পায়। এসময় নৌকাটি থেকে ৭৫ জনকে উদ্ধার করে তারা। এর মধ্যে ৪৪ জন পুরুষ, ২২ জন নারী ও নয়জন শিশু ছিল। রাতভর বৃষ্টি মাথায় নিয়ে উল্টে যাওয়া নৌকায় ভাসছিল তারা।

উদ্ধারের পর তাদেরকে একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়। কয়েকজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। এদের কয়েকজন জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর কর্মীদের বলেছেন, তাদের সঙ্গে পরিবারের অন্য সদস্য ছিল, যাদের খুঁজে পাওয়া যাচ্ছে না।

মিয়ানমারে ২০১৭ সালে নিরাপত্তা বাহিনীর দমন অভিযানের পর অন্তত সাত লাখ ৪০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। তবে উন্নত জীবন যাপনের আশায় সেখান থেকে প্রায়ই তারা প্রতিবেশী দেশগুলোতে পালানোর চেষ্টা করে।

/এস/
সম্পর্কিত
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের