আবারও উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক
০২ এপ্রিল ২০২৪, ১০:০৯আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ১২:৩৭

পূর্ব উপকূল থেকে সমুদ্রে মধ্যম-মাত্রার সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। মঙ্গলবার ( ২ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৭টার দিকে রাজধানী পিয়ংইয়ং থেকে এটি নিক্ষেপ করা হয় বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে, দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ বলেছেন, নিক্ষেপের পর প্রায় ৬০০ কিলোমিটার দূরে সমুদ্রে পড়েছে এটি। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ধারণা ৬৫০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারবে এটি। এছাড়া সর্বোচ্চ ১০০ কিলোমিটার উঁচুতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রটি।

বিবৃতিতে ক্ষেপণাস্ত্রের সঠিক ধরন উল্লেখ করা হয়নি। তবে উত্তর কোরিয়া যে নতুন মধ্যবর্তী-পাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে তা নিশ্চিত।

জাপান জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি তাদের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের (ইইজেড) বাইরে পড়েছে।

নতুন এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের করায় উত্তর কোরিয়ার নিন্দা করেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। তিনি বলেছেন, এ ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে প্রভাবিত করছে।

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম