চীনের পূর্বাঞ্চলে ঝড় ও শিলাবৃষ্টি, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক
০৩ এপ্রিল ২০২৪, ১৬:৩০আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ১৬:৩০

চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসি প্রদেশে ঝড় ও শিলাবৃষ্টিতে সৃষ্ট দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে জন অ্যাপার্টমেন্ট থেকে পড়ে মারা গেছেনবুধবার (৩ এপ্রিল) এই তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভি  মার্কিন বার্তা সংস্থা এপি এই খবর জানিয়েছে

খবরে বলা হয়েছে, চলতি সপ্তাহে ঝড়ের কারণে চীনে কয়েক ডজন বাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর মধ্যে রবিবার ঝড়ের সময় নানচাং শহরের একটি অ্যাপার্টমেন্ট ভবনের ২০ তলা থেকে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন বয়স্ক নারী এবং অপরজন ১১ বছর বয়সী শিশু। সম্পর্কে তারা দাদী-নাতি ছিলেন।

একই ভবনের ১১ তলা থেকে পড়ে ৬০ বছর বয়সী আরও এক নারী নিহত হয়েছেন।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, ঝড়ের সময় প্রবল বাতাসে অ্যাপার্টমেন্টগুলোর জানালা উড়ে গেছে।

তবে ভবন থেকে কীভাবে ওই তিনজন পড়ল এ বিষয়ে তদন্ত করছে কর্তৃপক্ষ।

অনলাইন আউটলেট জিমু নিউজকে বিল্ডিংয়ের ২০তম তলার এক বাসিন্দা বলেছেন, ঝড়ের সময় বাতাসের বেগ এতো তীব্র ছিল যে তার পরিবার প্রায় উড়েই যাচ্ছিলো। ভয়ে তারা সারা রাত জেগেছিল।

ওই প্রতিবেদনে নিহত বাকি ৫ জনের বিষয়ে বিস্তারিত কোনও তথ্য জানানো হয়নি।

সিসিটিভি জানিয়েছে, ঝড়ের কারণে জিয়াংসি প্রদেশে ৫ হাজার ৭০০ হেক্টর (১৪ হাজার একর) জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।

/এএকে/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম