কেজরিওয়ালকে মুখ্যমন্ত্রীর পদ থেকে অপসারণের আবেদন খারিজ

আন্তর্জাতিক ডেস্ক
০৪ এপ্রিল ২০২৪, ১৮:৫৪আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ১৮:৫৪

আবগারি দুর্নীতি মামলায় কারা হেফাজতে থাকা দিল্লির মুখ্যমন্ত্রীর দায়িত্ব থেকে অরবিন্দ কেজরিওয়ালকে অপসারণের আরও একটি আবেদন খারিজ করে দিয়েছে দেশটির একটি আদালত। বৃহস্পতিবার (৪ এপ্রিল) দিল্লি হাইকোর্ট আবেদনটি খারিজ করে। এখন পর্যন্ত তাকে অপসারণের তিনটি আবেদন আদালত কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

কেজরিওয়ালকে মুখ্যমন্ত্রীর পদ থেকে অপসারণে জনস্বার্থে এই মামলাটি দায়ের করেছিলেন হিন্দু সেনা নামে একটি সংগঠনের সভাপতি বিষ্ণু গুপ্ত। বৃহস্পতিবার তা খারিজ করে দেয় দিল্লি হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মনমোহনের নেতৃত্বাধীন বেঞ্চ।

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এই মামলা খারিজ করে দিয়ে মন্তব্য করেছেন, তিনি মুখ্যমন্ত্রী থাকবেন কি না, সেটি তার বিষয়। গণতন্ত্রকে নিজের পথে চলতে দিন।

আবগারি মামলায় গত ২১ মার্চ দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে তল্লাশি অভিযান চালায় ইডি। তার পর রাতে তাকে গ্রেফতার করে তারা। পরে আদালত তাকে ইডি হেফাজতে দেয়। এরপর আদালতের নির্দেশে তাকে তিহার কারাগারে পাঠানো হয়েছে। ১৫ এপ্রিল পর্যন্ত তাকে কারাগারে থাকতে হবে।

ইডির হাতে গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কেজরিওয়াল। এই বিষয়ে বৃহস্পতিবার শুনানি হওয়ার কথা রয়েছে।

২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে তার গ্রেফতারকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখছেন কেজরিওয়াল। তবে ক্ষমতাসীন বিজেপি এমন অভিযোগ অস্বীকার করেছে।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম