কেজরিওয়ালের গ্রেফতার বৈধ: দিল্লির হাইকোর্ট

আন্তর্জাতিক ডেস্ক
০৯ এপ্রিল ২০২৪, ২০:৩৬আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ২০:৩৬

আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা বৈধ ছিল বলে জানিয়েছে দিল্লি হাইকোর্ট। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর হাতে গ্রেফতার ও নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কেজরিওয়াল। মঙ্গলবার (৯ এপ্রিল) তার আবেদন খারিজ করে দিয়েছে উচ্চ আদালত। ফলে আপাতত কারা হেফাজতে থাকতে হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রীকে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

দিল্লি হাইকোর্টের বিচারপতি স্বর্ণকান্ত শর্মার বেঞ্চে ৩ এপ্রিল কেজরিওয়ালের আবেদনের শুনানি হয়েছিল। তবে রায় ঘোষণা স্থগিত রাখা হয়েছিল। মঙ্গলবার সেই রায় ঘোষণা করা হলো।

বিচারপতি স্বর্ণকান্ত শর্মা বলেছেন, বিচারকরা আইনের দ্বারা আবদ্ধ, রাজনীতির দ্বারা নয়। বিচারকরা আইনের নীতি অনুযায়ী রায় দেন, রাজনীতি দেখে নয়। আদালত রাজনীতির রাজত্বে যেতে পারে না।

উল্লেখ্য, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন কেজরিওয়াল। এরপর তাকে দিল্লির রাউজ এভিনিউ কোর্টে হাজির করা হলে, আদালত তাকে ২৮ মার্চ পর্যন্ত ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিল। ওই সময় ইডির হাতে গ্রেফতারি ও নিম্ন আদালত থেকে হেফাজতে পাঠানোর নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কেজরিওয়াল।

এরপর আদালতের নির্দেশে তাকে তিহার কারাগারে পাঠানো হয়েছে। ১৫ এপ্রিল পর্যন্ত তাকে কারাগারে থাকতে হবে।

২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে তার গ্রেফতারকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখছেন কেজরিওয়াল। তবে ক্ষমতাসীন বিজেপি এমন অভিযোগ অস্বীকার করেছে।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম