জালিয়াতির দায়ে ভিয়েতনামে ধনকুবের নারীর মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
১১ এপ্রিল ২০২৪, ১৭:০৫আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ১৭:০৫

ভিয়েতনামের একজন শীর্ষ আবাসন ব্যবসায়ী ধনকুবের নারী ট্রুং মাই ল্যানকে ইতিহাসের অন্যতম বৃহত্তম জালিয়াতির মামলায় মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। বৃহস্পতিবার (১১ এপ্রিল) এই রায় ঘোষণা করা হয়। তার জালিয়াতির কারণে ২৭ বিলিয়ন ডলার মূল্যের ক্ষতি হয়েছিল। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

তিন সদস্যের জুরি বোর্ড ও দুই বিচারক ট্রাং মাই ল্যানের সব যুক্তি খারিজ করে দিয়েছেন। তিনি ভ্যান থিন ফাট নামের একটি ডেভেলপার কোম্পানির চেয়ার। সাইগন কমার্সিয়াল ব্যাংক (এসসিবি) থেকে এক দশকের বেশি সময় ধরে অর্থ লোপাটের দায়ের দোষী সাব্যস্ত হয়েছেন।

আদালতের রায়ে বলা হয়েছে, আসামিদের কর্মকাণ্ডে রাষ্ট্র ও কমিউনিস্ট পার্টির প্রতি জনগণের আস্থা কমেছে।

ল্যান সব অভিযোগ অস্বীকার করেছেন। জালিয়াতির জন্য তিনি নিজের অধীনস্তদের ওপর দায় চাপিয়েছেন।

হো চি মিন সিটিতে পাঁচ সপ্তাহের বিচারের পর ল্যানসহ অপর ৮৫ জনের বিরুদ্ধেও সাজা ঘোষণা করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও ব্যাংক আইনের লঙ্ঘন।

ল্যান ১২.৫ বিলিয়ন ডলার লোপাট করেছেন। তবে প্রসিকিউটররা বৃহস্পতিবার বলেছেন, এই জালিয়াতির ফলে ক্ষতির পরিমাণ ২৭ বিলিয়ন ডলার। যা দেশটির ২০২৩ সালের জিডিপির ছয় শতাংশের সমান।

এমন মামলার ক্ষেত্রে মৃত্যুদণ্ডের সাজা সাধারণত চরম শাস্তি।

 দেশজুড়ে দুর্নীতির বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে ল্যান ও অপর আসামিদের গ্রেফতার করা হয়েছিল। এই অভিযানে সাম্প্রতিক বছরগুলোতে দেশটির অনেক কর্মকর্তা ও ভিয়েতনামের অভিজাত শ্রেণির সদস্যদের গ্রেফতার করা হয়েছে।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম