জার্মানির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বিকশিত করতে যে শর্ত দিলো চীন

আন্তর্জাতিক ডেস্ক
১৬ এপ্রিল ২০২৪, ১২:৩৫আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ১২:৩৫

জার্মানির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বিকশিত করতে শর্ত জুড়ে দিলো চীন। মঙ্গলবার (১৬ এপ্রিল) চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, জার্মানির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ততক্ষণই স্থিরভাবে বিকশিত হবে যতক্ষণ পর্যন্ত উভয়েই একে অপরকে সম্মান করবে এবং মত-পার্থক্যের বিষয়গুলোর ক্ষেত্রে একটি ‘সাধারণ ভিত্তি’ খুঁজবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

চীনের রাজধানী বেইজিংয়ে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসকে শি বলেছেন, ‘একটি দীর্ঘমেয়াদী এবং কৌশলগত দৃষ্টিকোণ থেকে সর্বাত্মকভাবে আমাদেরকে দ্বিপাক্ষিক সম্পর্কটিকে দেখতে হবে এবং এর বিকাশে কাজ করতে হবে।’

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন। এরসঙ্গে ঘনিষ্ঠ সংযোগ এড়াতে গত বছর একটি ‘ঝুঁকিমুক্ত’ কৌশল চালু করেছিল জার্মান সরকার। এই কৌশল চালু করার পর এবারই প্রথম তিনদিন ব্যাপী চীন সফরে যার শলৎস।

শলৎসকে শি বলছিলেন, ‘উভয় পক্ষ যতক্ষণ পর্যন্ত পারস্পরিক শ্রদ্ধা বিনিময় করবে, মতবিরোধের বিষয়গুলোতে একটি সাধারণ ভিত্তি খোঁজবে, একে অপরের সঙ্গে যোগাযোগ রাখবে ও  শিখবে এবং একে অপরকে জয়ী হতে সহযোগিতা করবে ততক্ষণ পর্যন্ত দুই দেশের মধ্যকার সম্পর্ক স্থিরভাবে বিকশিত হতে থাকবে।’

সোমবার শলৎস বলেছিলেন, চীন এবং জার্মানির মধ্যকার প্রতিযোগিতাটি সুষ্ঠু হওয়া উচিত। শির সঙ্গে আলোচনায় এ বিষয়ে তিনি জোর দেবেন বলে আশা করা হচ্ছিলো।

সাংহাইয়ের টংজি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের শলৎস বলেন, ‘এক সময় জার্মানি এবং ইউরোপে চাইনিজ গাড়িও দেখা যাবে। তবে যে বিষয়টি পরিষ্কার হওয়া উচিত তা হলো এই প্রতিযোগিতাটিকে অবশ্যই সুষ্ঠু হতে হবে।’

তিনদিনের এই সফরে সাংহাই এবং চংকিংসহ বড় বড় চীনা শহর পরিদর্শন করেছেন শলৎস।

/এএকে/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি