বৈশ্বিক সংঘর্ষ নিয়ে পুতিনের সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক
০৯ মে ২০২৪, ১৬:০৪আপডেট : ০৯ মে ২০২৪, ১৮:০৯

পশ্চিমারা বৈশ্বিক সংঘাতের ঝুঁকি বাড়োচ্ছে বলে অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (৯ মে) নাৎসি বাহিনীর বিরুদ্ধে দ্বিতীয় বিশ্ব যুদ্ধ জয়ের উপলক্ষ্যে দেওয়া এক ভাষণে এই অভিযোগ করেন তিনি। এসময় রুশ এই প্রেসিডেন্ট আরও বলেন, রাশিয়াকে হুমকি দেওয়ার স্পর্ধা দেখাতে পারবে না কেউ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

যুদ্ধক্ষেত্রে ইউক্রেনে বিরুদ্ধে অগ্রগতির করেছে রুশ সেনারা। দেশটির এই অগ্রগতিকে ইঙ্গিত করে পুতিন বলেন, ‘অহংকারী’ পশ্চিমারা নাৎসি বাহিনীকে সাবেক সোভিয়েত ইউনিয়ন কীভাবে পরাজিত করেছিল সে কথা ভুলে গেছে এবং তার বিশ্বে সংঘাত সৃষ্টির চেষ্টা করছে।

মে মাসের একটি বিরল তুষারঝড়ের মধ্যেই সারিবদ্ধ সেনাদের পর্যবেক্ষণ করছিলেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু। এসময় রেড স্কয়ারের মঞ্চে দাঁড়িয়ে পুতিন বলেন, ‘আমরা জানি এই ধরনের উচ্চাকাঙ্ক্ষা কি ধরনের ফল বয়ে আনে। বিশ্বব্যাপী সংঘর্ষ রোধে যা যা করা দরকার তার সবকিছু করবে রাশিয়া।’

এসময় তিনি আরও বলেন, ‘একইসঙ্গে আমাদের হুমকি দেওয়ার স্পর্ধা কেউ দেখাতে পারবে না। আমাদের কৌশলগত বাহিনীরা যুদ্ধ করতে সদা প্রস্তুত।’

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম