ইন্দোনেশিয়ায় বাস দুর্ঘটনায় ১১ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১২ মে ২০২৪, ১২:৪৫আপডেট : ১২ মে ২০২৪, ১২:৪৫

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলকে ধাক্কা দিলে অন্তত ১১ জন নিহত হয়। আহত আরও অন্তত ৫৩ জন। শনিবার (১১ মে) রাতে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের বেশিরভাগই শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

রবিবার এক বিবৃতিতে পশ্চিম জাভা পুলিশের মুখপাত্র জুলেস আব্রাহাম অ্যাবাস্ট বলেছেন,বাসটিতে ডেপোকের একটি উচ্চ বিদ্যালয়ের অন্তত ৬১ শিক্ষার্থী ও শিক্ষক ছিল। রাজধানী জাকার্তার বাইরে বান্দুংয়ের পাহাড়ি রিসোর্ট এলাকায় স্নাতক উদযাপনের পর শনিবার রাতে ফেরার পথ ধরেছিল বাসটি। 

তিনি বলেন, পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি কয়েকটি গাড়ি ও একটি মোটর সাইকেলকে ধাক্কা মারে। পরে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে আটকে যায় এটি। এতে ঘটনাস্থলেই ৯ জন মারা যান। এক শিক্ষক, মোটর সাইকেল চালকসহ আরও কয়েকজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।

পুলিশ জানিয়েছে, আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। এদের কয়েকজনের অবস্থা গুরুতর।

দুর্ঘটনার তদন্ত চলছে। তবে প্রাথমিক তদন্তে বাসের ব্রেক ত্রুটিপূর্ণ ছিল বলে জানিয়েছেন আবাস্ট।

দুর্বল নিরাপত্তা ব্যবস্থা ও অবকাঠামোর কারণেই প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে ইন্দোনেশিয়ায়।

 

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম