ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহত ২৮

আন্তর্জাতিক ডেস্ক
১২ মে ২০২৪, ১৫:৫২আপডেট : ১২ মে ২০২৪, ১৫:৫২

ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা প্রদেশে প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ২৮ জন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে আরও কয়েকজন। রবিবার (১২ মে) এক বিবৃতিতে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, নিখোঁজদের খোঁজে তারা উদ্ধার অভিযান চালাচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

প্রাদেশিক উদ্ধারকারী দলের প্রধান আব্দুল মালিক বলেন, পশ্চিম ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির আঘাতে আকস্মিক বন্যা এবং ঠান্ডা লাভা প্রবাহের কারণে হতাহতের এ ঘটনা ঘটেছে। এছাড়া শনিবার রাত থেকে পশ্চিম সুমাত্রা প্রদেশের আগাম ও তানাহ দাতার অঞ্চলে  বৃষ্টিপাত হয়েছে। এর ফলে পুরো অঞ্চলটি লাভার কাদায় প্রায় ডুবে গেছে বলে জানিয়েছেন তিনি।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (বিএনপিবি) আরও জানিয়েছে,  ঠান্ডা লাভায় অন্তত ৫টি উপজেলা প্লাবিত হয়েছে। এছাড়া অন্তত ৪৮ টি আবাসন ও ১৬টি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঠান্ডা লাভা লাহার নামে পরিচিত। আগ্নেয়গিরির লাভায় যেসব ছাই, বালি ও নুড়ি মিশ্রিত থাকে, সেটাই বৃষ্টিতে গলে লাহারে পরিণত হয়। সুমাত্রা অঞ্চলের বেশিরভাগ রাস্তা এই লাহারে ডুবে গেছে। রাস্তাগুলো দ্রুত পরিষ্কারের জন্য ভারী সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। নিখোঁজদের সন্ধান ও আশ্রয়কেন্দ্রে লোকদের নিয়ে যাওয়ার জন্য  উদ্ধারকারী ও রাবার বোটের একটি দল পাঠিয়েছে কর্তৃপক্ষ।

বর্ষাকালে ভূমিধস ও বন্যার ঝুঁকিতে থাকে ইন্দোনেশিয়া । গত দুই মাস আগেই মারাত্মক বন্যার কবলে পড়ে এই অঞ্চল। এছাড়া গত সপ্তাহে দক্ষিণ সুলাওয়েসিতে ভূমিধস ও বন্যায় অন্তত ১৫ জন নিহত হয়।

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম