তাইওয়ানকে হুমকি দেওয়া বন্ধ করুন: উইলিয়াম লাই

আন্তর্জাতিক ডেস্ক
২১ মে ২০২৪, ০৫:৫৭আপডেট : ২১ মে ২০২৪, ০৫:৫৭

তাইওয়ান দ্বীপটিকে হুমকি দেওয়া বন্ধ করতে এবং এর গণতন্ত্রের অস্তিত্বকে মেনে নিতে চীনকে আহ্বান জানিয়েছেন তাইওয়ানের সদ্য অভিষিক্ত প্রেসিডেন্ট উইলিয়াম লাই।

সোমবার (২০ মে) শপথ নেওয়ার পরপরই উইলিয়াম লাই বেইজিংকে সংঘাতের পরিবর্তে সংলাপের আহ্বান জানান। এক প্রতিবেদনে এসব তথ্য জানায় বিবিসি।

লাই আরও বলেন, তাইওয়ান চীনের হুমকির মুখে কখনো পিছু হটবে না, যারা দীর্ঘদিন ধরে দ্বীপটিকে নিজেদের বলে দাবি করে আসছে।

তবে জবাবে চীন বলেছে, ‘তাইওয়ানের স্বাধীনতা একটি শেষ পরিণতি।’

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন গণমাধ্যমকে বলেছেন, ‘যে অজুহাতেই এটি অনুসরণ করা হোক না কেন, তাইওয়ানের স্বাধীনতার জন্য চাপ ব্যর্থ হবে।’

প্রতিবেদনে আরও বলা হয়, বেইজিং লাই ও তার দল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টিকে (ডিপিপি) অপছন্দ করে, যে দলকে তারা স্বাধীনতার পক্ষের হিসেবে দেখে। লাই জানুয়ারিতে নির্বাচনে জয়ী হওয়ার পর থেকে তাইওয়ানের জলসীমা ও আকাশসীমায় সামরিক অনুপ্রবেশ বাড়িয়েছে চীন।

চীনের এই ধরনের সামরিক অনুপ্রবেশ গত কয়েক বছরে একটি নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, যা সংঘাতের আশঙ্কা তৈরি করেছে। লাই তার বক্তৃতায় এটিকে ‘বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ’ বলে অভিহিত করেছেন।

উইলিয়াম লাই যখন শপথ নিচ্ছেন, তখন চীনের বাণিজ্য মন্ত্রণালয় ‘তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির সঙ্গে জড়িত’ বেশ কয়েকটি মার্কিন কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে।

/এনএআর/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী