৪৯ ডিগ্রি ছাড়ালো দিল্লির তাপমাত্রা, স্বাস্থ্য সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক
২৯ মে ২০২৪, ১৩:৫৪আপডেট : ২৯ মে ২০২৪, ১৩:৫৪

রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে ভারতের রাজধানী দিল্লির তাপমাত্রা। মঙ্গলবার (২৮ মে) নারেলা এবং মুঙ্গেশপুরে শহরতলিতে ৪৯.৯ (১২১.৮ ডিগ্রি ফারেনহাইট) তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই অবস্থাকে গুরুতর তাপপ্রবাহবলে উল্লেখ করেছে ভারতের আবহাওয়া বিভাগ। আবহাওয়াবিদরা বলছেন, এটি প্রত্যাশিত তাপমাত্রার চেয়ে নয় ডিগ্রি বেশি ছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এই খবর জানিয়েছে।

শহরটিতে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। বিশেষ করে শিশু, বয়স্ক এবং দীর্ঘস্থায়ী রোগে আক্রান্তদের সতর্ক থাকতে বলা হয়েছে।

দিল্লিতে ৩ কোটির বেশি মানুষের বসবাস। সেখানে বুধবারও একই রকম তাপমাত্রার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। শহরটিতে একটি রেড অ্যালার্ট সতর্কতা জারি করা হয়েছে।

রাজধানীতে জলাবদ্ধতার কারণে পানি সংকটের ঝুঁকির বিষয়ে সতর্ক করেছে দিল্লি কর্তৃপক্ষ। বুধবার টাইমস অব ইন্ডিয়া পত্রিকা জানিয়েছে, পানির অপচয় বন্ধ করার আহ্বান জানিয়েছেন পানি মন্ত্রী আতিশি মারলেনা।

এর আগে, ২০২২ সালের মে মাসে দিল্লির কিছু অংশে ৪৯.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

জলবায়ু পরিবর্তনের কারণে তাপপ্রবাহ দীর্ঘ, আরও ঘন এবং আরও তীব্র হয়ে উঠছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। 

/এএকে/
সম্পর্কিত
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম