নেতানিয়াহুকে মার্কিন কংগ্রেসে ভাষণ দেওয়ার আমন্ত্রণ

আন্তর্জাতিক ডেস্ক
০১ জুন ২০২৪, ১২:৪৬আপডেট : ০১ জুন ২০২৪, ১৪:৪৪

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কংগ্রেসের যৌথ সভায় ভাষণ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন সিনেট এবং প্রতিনিধি পরিষদের নেতারা। শুক্রবার (৩১ মে) এক চিঠিতে নেতানিয়াহুকে আমন্ত্রণ জানানো হয়। তবে তার ভাষণ দেওয়ার কোনও তারিখ নির্ধারণ হয়নি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।  

চিঠিতে স্বাক্ষর করেছেন মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের রিপাবলিকান হাউস স্পিকার মাইক জনসন, ডেমোক্র্যাটিক সিনেটর চাক শুমার, সিনেট রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল এবং হাউস ডেমোক্র্যাটিক নেতা হাকিম জেফ্রিস।  

চিঠিতে বলা হয়েছে, ইসরায়েলের সাথে যুক্তরাষ্ট্রের সংহতি ও স্থায়ী সম্পর্ক তুলে ধরতে এবং গণতন্ত্র রক্ষা, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই ও এই অঞ্চলে ন্যায্য ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য ইসরায়েলি সরকারের দৃষ্টিভঙ্গি শেয়ার করতেই এই আমন্ত্রণ।

গাজায় ইসরায়েলি অভিযানের মধ্যেই নেতানিয়াহুকে এই আমন্ত্রণ  ইসরায়েল সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের অত্যন্ত জোরালো সমর্থনের বিষয়টিকেই প্রদর্শন করবে।

ইসরায়েলের অবিচল সমর্থক যুক্তরাষ্ট্র। তবে সম্প্রতি গাজায় বেসামরিক নাগরিক মৃত্যুর কারণে কিছুটা চাপের মুখে রয়েছে বাইডেন প্রশাসন।

মাইক জনসন বলেছেন, ডেমোক্র্যাট নেতারা চিঠিতে স্বাক্ষর না কললেও, নেতানিয়াহুকে আমন্ত্রণ জানানো হবে।

এই ডাকে সাড়া দিয়ে শিগগিরই যুক্তরাষ্ট্র সফরের ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু। এইবার বক্তৃতা দিলে তিনিই হবেন প্রথম কোনও বিদেশি নেতা যিনি মার্কিন যৌথ কংগ্রেসে চারবার ভাষণ দেবেন।

গাজায় ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত ৩৬ হাজার ২৮৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। 

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম