গাজায় শান্তিরক্ষী বাহিনী পাঠাতে ইচ্ছুক ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
০১ জুন ২০২৪, ১৭:৫৫আপডেট : ০১ জুন ২০২৪, ১৭:৫৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর করতে প্রয়োজনে শান্তিরক্ষী সেনা পাঠাতে ইচ্ছুক ইন্দোনেশিয়া। শনিবার (১ জুন) এই কথা বলেছেন দেশটির নির্বাচিত প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। এশিয়ার প্রধান নিরাপত্তা সম্মেলনে শাংগ্রি-লা ডায়ালগে বক্তৃতা করার এসময় এ কথা বলেন তিনি। এসময় প্রাবোও আরও বলেন, গাজায় যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের তিন ধাপের প্রস্তাব একটি সঠিক পদক্ষেপ ছিল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

প্রাবোও বলেছেন, ‘যখন প্রয়োজন হবে এবং জাতিসংঘের অনুরোধ আসবে তখনই আমরা সম্ভাব্য যুদ্ধবিরতি বজায় রাখা ও তা পর্যবেক্ষণ করার পাশাপাশি সব দল ও সব পক্ষকে সুরক্ষা ও নিরাপত্তা প্রদানের জন্য উল্লেখযোগ্য শান্তিরক্ষী বাহিনী পাঠাতে প্রস্তুত আছি।’

অক্টোবরে বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম দেশ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টর দায়িত্ব গ্রহণ করছেন ৭২ বছর বয়সী প্রাবো। এর আগে তিনি দেশটির স্পেশাল ফোর্সের জেনারেল ছিলেন। বর্তমানে ইন্দোনেশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

প্রাবোও বলেছেন, প্রেসিডেন্ট জোকো উইদোদো তাকে এই নির্দেশ দিয়েছেন যে, ইন্দোনেশিয়াও গাজা থেকে ‘এক হাজার রোগীকে সরিয়ে নিতে এবং চিকিৎসা সেবা দিতে প্রস্তুত।’

যুদ্ধের মধ্যে নভেম্বরে গাজার ইন্দোনেশিয়া হাসপাতালটি বন্ধ হয়ে যায়। এটি ইন্দোনেশিয়ার একটি এনজিওর মাধ্যমে পরিচালিত হতো।

বক্তৃতা করার সময় প্রাবোও আরও বলেন, গাজার রাফাহ এলাকায় মানবিক বিপর্যয় নিয়ে একটি তদন্তের পাশাপাশি ফিলিস্তিনের পরিস্থিতির ‘ন্যায্য সমাধান’ প্রয়োজন। এ কথাটির ব্যাখ্যায় তিনি বলেন, ‘এর অর্থ শুধু ইসরায়েলের অস্তিত্বের অধিকার নয়, ফিলিস্তিনিদের নিজস্ব মাতৃভূমি, নিজস্ব রাষ্ট্র এবং শান্তিতে বসবাস করার অধিকারও।’

/এএকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম