পাঞ্জাবে জিতছেন ইন্দিরা গান্ধীর হত্যাকারীর ছেলে

আন্তর্জাতিক ডেস্ক
০৪ জুন ২০২৪, ১৯:৩৭আপডেট : ০৪ জুন ২০২৪, ১৯:৪০

পাঞ্জাবের ফরিদকোট লোকসভা আসনে জিতছেন সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অন্যতম হত্যাকারী বিয়ন্ত সিং এর ছেলে সরবজিত সিং খালসা। তিনি এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কমিশনের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই খবর জানিয়েছেন।

সরবজিৎ সিং খালসা প্রতিদ্বন্দ্বী এবং আপ মনোনীত প্রার্থী করমজিৎ সিং আনমোলের চেয়ে ৬০ হাজার ভোট বেশি পেয়ে এগিয়ে ছিলেন।

তৎকালীন প্রধানমন্ত্রীর দেহরক্ষী বিয়ন্ত সিং এবং সতবন্ত সিং ১৯৮৪ সালের ৩১শে অক্টোবর ইন্দিরা গান্ধীকে তার বাসভবনে হত্যা করেন।

২০০৪ সালের লোকসভা নির্বাচনে অমৃতসারের এসএডি টিকিটে বাথিন্দা আসন থেকে প্রতিদ্বন্দিতা করে ছিলেন তিনি। তখন এক লাখ ১৩ হাজার ভোট পেয়ে পরাজিত হন। এরপর ২০০৭ সালের পাঞ্জাব বিধানসভা নির্বাচনে বার্নালার ভাদৌর আসন থেকেও প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান।

২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিএসপির টিকিটে ফতেহগড় সাহিব আসন থেকে আবারও লড়েছিলেন তিনি। তবে তখন ভাগ্য তার প্রতি সুপ্রসন্ন হয়নি। সেবারও হেরে যান খালসা।

/এএকে/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের