গাজার একটি স্কুলে ইসরায়েলি হামলায় নিহত ২৭, দাবি হামাসের

আন্তর্জাতিক ডেস্ক
০৬ জুন ২০২৪, ১০:০০আপডেট : ০৬ জুন ২০২৪, ১০:০০

কেন্দ্রীয় গাজার নুসিরাতে একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় ২৭ বেসামরিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ জুন) এই হামলা চালিয়েছে ইসরায়েল। হামাস পরিচালিত সরকারি মিডিয়া অফিস এমন দাবি করেছে। তবে ইসরায়েল বলছে, নুসিরাতে জাতিসংঘের স্কুলে লুকানো হামাসের একটি স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে তারা। এতে ৭ অক্টোবর ইসরায়েলে করা হামলার সঙ্গে জড়িত যোদ্ধাদের হত্যা করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

ইসরায়েলের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন হামাস পরিচালিত সরকারি মিডিয়া অফিসের পরিচালক ইসমাইল আল-থাওয়াবতা।

রয়টার্সকে তিনি বলেছেন, ‘দখলদাররা কয়েক ডজন বাস্তুচ্যুত মানুষের ওপর করা নৃশংস অপরাধকে ন্যায্যতা দেওয়ার জন্য মিথ্যা ও বানোয়াট গল্প ছড়াচ্ছে।’

ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, বিমানের হামলার আগে বেসামরিক মানুষের ক্ষতির ঝুঁকি কমানোর পদক্ষেপ নিয়েছিল সামরিক বাহিনী।

ইসরায়েল বলেছে, যুদ্ধবিরতি আলোচনা চলাকালীন গাজায় হামলা বন্ধ রাখা হবে না।

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম