উত্তরের ময়লাবাহী বেলুনের জবাবে লাউড স্পিকার দক্ষিণ কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
০৯ জুন ২০২৪, ১৯:২১আপডেট : ০৯ জুন ২০২৪, ১৯:২১

উত্তর কোরিয়াকে লক্ষ্য করে লাউড স্পিকারে সম্প্রচার শুরু করবে দক্ষিণ কোরিয়া। রবিবার (৯ জুন) এই ঘোষণা দিয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল। উত্তর কোরিয়া থেকে দক্ষিণের দিকে ময়লাবাহী ফেলুন উড্ডয়নের পর এই পদক্ষেপ নিচ্ছে প্রতিবেশী দেশটি।

রবিবার সকালে কাউন্সিলের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সিউল ও সীমান্ত এলাকায় দিবাগত রাত ও সকালে অনেক ময়লাবাহী অনেকগুলো বেলুন পাওয়ার পর এই বৈঠক আয়োজন করা হয়।

দক্ষিণ কোরীয় নিরাপত্তা কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়েছে, এই পদক্ষেপ উত্তর কোরীয় শাসকদের জন্য অসহনীয় হতে পারে। তবে এতে উত্তর কোরিয়ার সেনা ও জনগণের জন্য আশা ও আলোর বার্তা থাকবে।

ময়লাবাহী বেলুন পাঠানোর বিষয়ে উত্তরকে সতর্ক করেছিল দক্ষিণ কোরিয়া। সিউল বলে আসছিল, যদি এগুলো পাঠানো বন্ধ না হয় তাহলে বড় লাউড স্পিকার থেকে উত্তরকে লক্ষ্য করে প্রপাগান্ডা বাজানো হবে।

মে মাস থেকে ময়লাবাহী বেলুন দক্ষিণের দিকে পাঠানো শুরু করেছে পিয়ংইয়ং। দেশটি দাবি করে আসছে, দক্ষিণ কোরীয় অ্যাক্টিভিস্টরা উত্তর-বিরোধী লিফলেট প্রচারের এই জবাবে এই পদক্ষেপ নিচ্ছে তারা।

২ জুন পিয়ংইয়ং বলেছিল, সাময়িকভাবে তারা বেলুন পাঠানো বন্ধ রাখবে। কারণ ১৫ টন ময়লা ইতোমধ্যে পাঠানো হয়েছে। এতে উপযুক্ত বার্তা দেওয়া হয়েছে। তবে আবার দক্ষিণ থেকে উত্তর দিকে লিফলেট আসলে পুনরায় ময়লাবাহী বেলুন পাঠানো হবে।

/এএ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম