৩০০ রুপির নকল গহনা ৬ কোটিতে কিনে প্রতারণার শিকার মার্কিন নারী

আন্তর্জাতিক ডেস্ক
১১ জুন ২০২৪, ১৮:৫৮আপডেট : ১১ জুন ২০২৪, ১৮:৫৮

ভারতের জয়পুরের একটি বাজার থেকে পছন্দের একটি গহনা কিনে প্রতারণার শিকার হয়েছেন এক মার্কিন নারী। চেরিশ নামের ওই নারী রাজস্থানের জয়পুরের জোহরি বাজারের একটি দোকান থেকে সোনার পলিশসহ একটি রূপার গয়না কিনেছিলেন। জয়পুরের পুলিশ জানিয়েছে, ৩০০ রুপি মূল্যের কৃত্রিম ওই গহনাটি ৬ কোটি রুপিতে কিনেছিলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই খবর জানিয়েছে।

চলতি বছরের এপ্রিলে যুক্তরাষ্ট্রে একটি প্রদর্শনীতে গহনাটি প্রদর্শন করা হলে তা জাল বলে প্রমাণিত হয়। চেরিশ ভারতে এসে দোকানের মালিক গৌরব সোনির সঙ্গে যোগাযোগ করেন।

তবে তার এমন অভিযোগ খারিজ করে দেন দোকান মালিক। পরে মার্কিন ওই নারী জয়পুর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। মার্কিন দূতাবাসের কাছেও সাহায্য চেয়েছিলেন তিনি। তারা জয়পুর পুলিশকে বিষয়টি তদন্ত করার আহ্বান জানিয়েছে।

পুলিশকে চেরিশ জানিয়েছেন, ২০২২ সালে ইনস্টাগ্রামের মাধ্যমে গৌরব সোনির সঙ্গে পরিচয় হয় তার। গত দুই বছরে কৃত্রিম এই গহনাটির জন্য মার্কিন ওই নারী ৬ কোটি রুপি পরিশোধ করেছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

পুলিশ জানিয়েছে, গৌরব ও তার বাবা রাজেন্দ্র সোনি দুজনেই পলাতক। তাদের সন্ধানে কাজ করছে পুলিশ।

দুই ব্যক্তিকে খুঁজে বের করতে বিশেষ দল গঠন করার কথা জানিয়েছেন এক কর্মকর্তা।

/এএকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম