রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘনের মামলা

ইমরান খানের সাজা বাতিলের রায়কে চ্যালেঞ্জ করলো পাকিস্তান সরকার

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জুন ২০২৪, ২২:৩১আপডেট : ১৩ জুন ২০২৪, ২৩:৪২

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির সাজা বাতিলের রায়কে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছে ফেডারেল সরকার। বৃহস্পতিবার (১৩ জুন) রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের মামলায় তাদেরকে খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে প্রসিকিউশন। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

এর আগে, জানুয়ারিতে সাবেক প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীকে এই মামলায় দোষী সাব্যস্ত করে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে প্রতিষ্ঠিত একটি বিশেষ আদালত। বিচারক আবুল হাসনাত জুলকারনাইন তাদের প্রত্যেককে ১০ বছরের কারাদণ্ড দেন। রায়ের বিরুদ্ধে আপিল করেন তারা।

এরপরই গত সপ্তাহে ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমের ফারুক এবং বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব এই মামলায় তাদের দুজনকে খালাসের রায় দেন।

রায়ের সমালোচনা করে সরকার। দাবি করে যে, ইসলামাবাদ হাইকোর্ট জাতীয় নিরাপত্তার প্রেক্ষাপটে মামলাটি খতিয়ে দেখা হয়নি।

এক সংবাদ সম্মেলনে, প্রধানমন্ত্রীর আইন বিষয়ক মুখপাত্র ব্যারিস্টার আকিল মালিক বলেছেন, ইসলামাবাদ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে প্রসিকিউশন।

প্রসিকিউশনের যুক্তি, ১৯২৩ সালের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট বিশেষ আদালতের বিচারকের রায়ের বিরুদ্ধে আপিল করার বিধান রাখেনি।

/এস/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম