শিখ বিচ্ছিন্নতাবাদীকে হত্যার পরিকল্পনাকারী ভারতীয় সন্দেহভাজনকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জুন ২০২৪, ২০:৩৪আপডেট : ১৭ জুন ২০২৪, ২১:০৬

আমেরিকার মাটিতে এক শিখ বিচ্ছিন্নতাবাদীকে হত্যার ব্যর্থ ষড়যন্ত্রে জড়িত এক ভারতীয় সন্দেহভাজনকে চেক প্রজাতন্ত্র থেকে যুক্তরাষ্ট্রে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (১৪ জুন) তাকে প্রত্যর্পণ করা হয়েছে। সোমবার (১৭ জুন) চেক বিচারমন্ত্রী এই তথ্য জানিয়েছেন। মার্কিন ফেডারেল প্রসিকিউটররা নিখিল গুপ্ত নামের ওই ব্যক্তির বিরুদ্ধে এক ভারতীয় সরকারি কর্মকর্তার সঙ্গে মিলে মার্কিন বাসিন্দা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ আনেন। গুরপতবন্ত সিং উত্তর ভারতে একটি সার্বভৌম শিখ রাজ্য প্রতিষ্ঠার পক্ষের একজন আইনজীবী।

গত জুনে ভারত থেকে প্রাগে গিয়েছিলেন নিখিল গুপ্তা। সেখানেই তাকে গ্রেফতার করেছিল চেক কর্তৃপক্ষ। গত মাসে তাকে যুক্তরাষ্ট্রে পাঠানোর বিরুদ্ধে নিখিলের করা আপিল প্রত্যাখ্যান করেছিল একটি চেক আদালত।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চেক বিচারমন্ত্রী পাভেল ব্লাজেক বলেছেন, ‘৩ জুন আমার নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে ভারতীয় নাগরিক নিখিল গুপ্তকে হত্যার জন্য ভাড়া খাটা সন্দেহে ফৌজদারি বিচারের জন্য শুক্রবার (১৪ জুন) যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়েছিল।’

রবিবার ব্যুরো অব প্রিজনস ওয়েবসাইট নামক একটি বন্দি অনুসন্ধানে দেখা গেছে, ৫২ বছর বয়সী নিখিল গুপ্তাকে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে।

রয়টার্স জানিয়েছে, মার্কিন বিচার বিভাগের এক মুখপাত্রকে এ বিষয়ে মন্তব্যের অনুরোধ করে সাড়া পাওয়া যায়নি। নিখিলের ইউএসভিত্তিক আইনজীবী অ্যাটর্নি জেফরি চ্যাব্রোও তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেননি।

/এএকে/এমওএফ/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের