ভারত-পাকিস্তান সংঘাত

যুদ্ধবিরতি কার্যকরের রাতেই বিস্ফোরণে কেঁপে উঠলো কাশ্মীর

আন্তর্জাতিক ডেস্ক
১০ মে ২০২৫, ২২:৩০আপডেট : ১০ মে ২০২৫, ২২:৩৩

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণার কয়েকঘণ্টা পার না হতেই বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের একাধিক শহর। সামাজিক যোগাযোগমাধ্যমে এই দাবি করেছেন জম্মু ও কাশ্মীর অঞ্চলের মুখ্যমন্ত্রী ওমার আবদুল্লাহ। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আবদুল্লাহ লিখেছেন, শ্রীনগরে মাত্রই বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। যুদ্ধবিরতি কোন চুলোয় গেলো?

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে জম্মু ও শ্রীনগর শহরের একাধিক স্থানে বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দা, কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে রয়টার্স জানিয়েছে, রাতের আকাশে দূর থেকেও ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়তে এবং আলোর ঝলকানি দেখা গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বিস্ফোরণের আওয়াজ তাদের প্রতিনিধিও শুনতে পেয়েছেন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিস্ফোরণের উৎস জানা যায়নি।

এই বিষয়ে বক্তব্য জানার জন্য ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল রয়টার্স। তবে কোনও বাহিনীর মুখপাত্রই তাৎক্ষণিকভাবে সাড়া দেননি। 

 

/এসকে/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান