দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করলেন কিম-পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
১৯ জুন ২০২৪, ২০:২২আপডেট : ১৯ জুন ২০২৪, ২০:২২

উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার (১৯ জুন) পুতিনের পিয়ংইয়ং সফরে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এতে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত রয়েছে। গত কয়েক বছরের মধ্যে এশিয়ায় এটি রাশিয়ার অন্যতম একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কিম এটিকে ‘জোটের মতো’ হিসেবে উল্লেখ করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রাশিয়ার সোভিয়েত পরবর্তী নীতি পুরোপুরি পাল্টে দেওয়ার অঙ্গীকার করেছেন পুতিন। ২০০০ সালের জুলাই মাসের পর এটিই পুতিনের প্রথম পিয়ংইয়ং সফর। ইউক্রেনের প্রতি পশ্চিমাদের ক্রমবর্ধমান সমর্থনের মুখে উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক গভীর করার পথে হাঁটছেন পুতিন। তিনি বলেছেন, পিয়ংইয়ংয়ের সঙ্গে সামরিক ও কারিগরি সহযোগিতা উন্নত করতে পারে মস্কো।

দুই নেতা বৈঠক শেষে একটি বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছেন। পুতিন বলেছেন, দুই দেশের যেকোনও একটি আক্রমণের শিকার হলে এতে দ্বিপক্ষীয় প্রতিরক্ষার ধারা অন্তর্ভুক্ত রয়েছে।

রুশ প্রেসিডেন্ট বলেছেন, যে বিস্তৃত অংশীদারিত্ব চুক্তি আজ স্বাক্ষরিত হলো এতে অন্যান্য বিষয়ের পাশাপাশি চুক্তি স্বাক্ষরকারী কোনও দেশ আক্রমণের শিকার হলে দ্বিপক্ষীয় সহযোগিতা অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি বলেছেন, ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমানসহ দূরপাল্লার অস্ত্র সরবরাহ গুরুত্বপূর্ণ চুক্তির লঙ্ঘন। এর আলোকে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক-কারিগরি সহযোগিতার উন্নতি বাদ দিচ্ছে না রাশিয়া।

উত্তর কোরিয়াকে সমর্থনের জন্য রাশিয়াকে ধন্যবাদ জানিয়েছেন কিম জং উন। ১৯৪৮ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের সমর্থনে দেশটি গঠিত হয়েছিল।  

চুক্তিতে প্রকৃত অর্থে কী লেখা রয়েছে তা প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে, এতে উত্তর-পূর্ব এশীয় অঞ্চলের দেশ উত্তর কোরিয়ার কৌশলগত ভারসাম্য রক্ষায় নাটকীয় পরিবর্তন থাকতে পারে। উত্তর কোরিয়াকে প্রতিরক্ষা প্রতিশ্রুতি যদি রাশিয়া দিয়ে থাকে তাহলে কোরীয় উপদ্বীপের উত্তেজনা নতুন মাত্রা পাবে। কারণ দক্ষিণ কোরিয়াকে সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র।

চীনের সঙ্গে উত্তর কোরিয়ার একটি প্রতিরক্ষা চুক্তি রয়েছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ার সঙ্গে যে সক্রিয়া সামরিক সহযোগিতার সম্পর্ক গড়ে উঠেছে তা নেই বেইজিংয়ের সঙ্গে। এই বিষয়ে উত্তর কোরিয়ার প্রধান রাজনৈতিক ও অর্থনৈতিক উপকারকারী চীনের পক্ষ থেকে এই বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

পুতিন ও কিমের ঘনিষ্ঠতা যুক্তরাষ্ট্র ও দেশটির এশীয় মিত্রদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম