রাশিয়া সফরে যাচ্ছেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুন ২০২৪, ১৮:২৫আপডেট : ২৫ জুন ২০২৪, ১৮:২৫

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়া সফরে যাচ্ছেন। মঙ্গলবার (২৫ জুন) এই তথ্য জানালো ক্রেমলিন। তবে এই সফর কবে হবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। মার্কিন বার্তা সংস্থা এপি এই খবর জানিয়েছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পররাষ্ট্র বিষয়ক সহকারী ইউরি উশাকভ বলেছেন, মোদির সফরের প্রস্তুতি চলছিল। তবে এর তারিখ ঘোষণা করা হয়নি। তিনি বলেন, পরে যৌথভাবে এটি ঘোষণা করা হবে।

শীতল যুদ্ধের সময় থেকে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে রাশিয়ার। তবে ২০২২ সালের ফেব্রয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক হামলা চালানোর পর রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক অংশীদারিত্বের সম্পর্ক ঘনিষ্ঠ হয় দেশটির। সাবেক সোভিয়েত এই দেশটির ওপর যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের নিষেধাজ্ঞা আরোপের পর রাশিয়ার তেলের সবচেয়ে বড় গ্রাহক হয়ে ওঠে ভারত ও চীন।

মোদির নেতৃত্বাধীন সময়ে ইউক্রেনে রাশিয়ার কর্মকাণ্ডের নিন্দা করেনি ভারত। তবে এই সংঘাতের একটি শান্তিপূর্ণ সমাধানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছে দেশটি।

তৃতীয় মেয়াদে ভারতের ক্ষমতায় আসার পর প্রথমবারে মতো রাশিয়া সফরে যাবেন মোদি। এর আগে, ২০১৯ সালে একটি অর্থনৈতিক ফোরামের যোগদানের জন্য রাশিয়া সফর করেছিলেন তিনি। শেষবার ২০১৫ সালে মস্কো ভ্রমণ করেন।

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম