উত্তর কোরিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ব্যর্থ

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জুন ২০২৪, ১২:১৯আপডেট : ২৬ জুন ২০২৪, ১২:৩৩

পূর্ব উপকূলে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া। তবে সেটি মাঝ আকাশেই বিস্ফোরিত হয়েছে। বুধবার (২৬ জুন) এই ঘটনা ঘটেছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছেন, রাজধানী পিয়ংইয়ংয়ের কাছে থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। আর জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এটি প্রায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) উচ্চতায় উড়েছিল।

এ বিষয়ে একটি ফোন কলে আলাপ করেছেন দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র এবং জাপানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। একে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একাধিক প্রস্তাবের লঙ্ঘন বলে নিন্দা করেছেন তারা। একইসঙ্গে এই উৎক্ষেপনকে এই অঞ্চল ও এর বাইরের শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি গুরুতর হুমকি বলে সমালোচনাও করেছেন।

এই ঘটনার নিন্দা জানিয়ে পিয়ংইয়ংকে এ ধরনের আরও বেআইনি ও অস্থিতিশীল কাজ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড। এর আগে, ৩০ মে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছিল উত্তর কোরিয়া।

/এএকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম