দিল্লি বিমানবন্দরে ছাদ ধসে নিহত ১, আহত আরও ৮

আন্তর্জাতিক ডেস্ক
২৮ জুন ২০২৪, ১৪:২৮আপডেট : ২৮ জুন ২০২৪, ১৬:৫৮

ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাসে ভারতের দিল্লি বিমানবন্দরের একটি টার্মিনালে ছাদ ধসে পড়েছে। এতে একজন নিহত এবং আরও ৮ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (২৮ জুন) ভোরে এই ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০টি ফ্লাইট বাতিল এবং ৪০টি বিলম্বিত করা হয়েছে। কর্মকর্তাদের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন।

দিল্লি বিমানবন্দরের টার্মিনাল-১ এর প্রস্থান গেটের দিকে ছাউনির একটি অংশ এদিন ভোরে ধসে পড়ে। এ ঘটনার পর দুপুর ২টা পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ভারতের বিমান পরিবহন মন্ত্রী সাংবাদিকদের একথা জানিয়েছেন।

মন্ত্রী কিঞ্জরাপু রামমোহন নাইডু বলেছেন, ধসে পড়া ছাদটি পরিস্কার করা হয়েছে। এ বিষয়ে তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে।

দিল্লি ফায়ার সার্ভিসের পরিচালক অতুল গর্গ জানিয়েছেন, আহত ৮ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধার অভিযান শেষ হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

ভারতের আবহাওয়া অফিসের মতে, ভোরে বিমানবন্দর এলাকায় তিন ঘণ্টার মধ্যে প্রায় ১৪৮.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা পুরো জুনের গড় বৃষ্টির থেকেও বেশি।

বৃষ্টির পানিতে দিল্লির আরও অনেক এলাকা প্লাবিত হয়েছে। সড়কে আটকা পড়েছে গাড়ি। মেট্রো পরিষেবাও প্রভাবিত হয়েছে। শহরের বিভিন্ন অংশে যানজটের খবর পাওয়া গেছে।

/এএকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম