রাশিয়ায় আবাসিক ভবনে আগুনে ৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
২৯ জুন ২০২৪, ১১:২৭আপডেট : ২৯ জুন ২০২৪, ১৩:২৬

রাশিয়ার রাজধানী মস্কোর একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৫ জন মারা গেছেন। জরুরি পরিষেবার বরাত দিয়ে শনিবার (২৯) ভোরে রাশিয়ার বার্তা সংস্থা তাস এই তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

তাসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে, বৈদ্যুতিক ত্রুটির কারণে বালাশিখার শহরতলির ওই আবাবসিক ভবনটিতে আগুনের সূত্রপাত হয়েছে।

খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান উদ্ধারকর্মীরা। পুড়ে যাওয়া দোতলা ভবনটি থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করেছেন তারা।

জরুরী পরিষেবার বরাতে তাস বলেছে, আবাসিক ওই ভবনটিতে মূলত বিদেশি অভিবাসী শ্রমিকরা থাকতেন।

তবে মৃতদের নাম পরিচয় এখনও প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম