খালাসের পর আবারও গ্রেফতার ইমরান ও বুশরা বিবি

আন্তর্জাতিক ডেস্ক
১৪ জুলাই ২০২৪, ১৫:১৮আপডেট : ১৪ জুলাই ২০২৪, ১৬:৩৩

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে তোশাখানা উপহার সংক্রান্ত নতুন একটি মামলায় গ্রেফতার করেছে জাতীয় জবাবদিহি ব্যুরো (এনএবি)। এর ঘণ্টাখানেক আগেই শনিবার (১৩ জুলাই) ইদ্দত মামলায় খালাস পেয়েছিলেন তারা। ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আফজাল মাজোকা মামলা থেকে খালাস দেওয়ার জন্য এই দম্পতির আবেদন গ্রহণ করেন। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

এনএবির উপপরিচালক মহসিন হারুনের নেতৃত্বে একটি দল আদিয়ালা কারাগার থেকে ইমরান খান ও বুশরা বিবিকে গ্রেফতার করে। মামলার তদন্ত করতে উভয়কেই এই কারাগারেই জিজ্ঞাসাবাদ করা হবে।

অবশ্য নতুন এই মামলায় বুশরা বিবিকে গ্রেফতারের নিন্দা জানিয়েছে পিটিআই নেতা ও সমর্থকরা। 

এই বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের আগে তাদের বিয়ে বেআইনি বলে প্রমাণিত হওয়ার পর বিচারিক আদালত তাদের সাত বছরের কারাদণ্ড ও প্রত্যেককে পাঁচ লাখ রুপি করে জরিমানা করেছিলেন।

২০১৮ সালের ফেব্রুয়ারিতে লাহোরে বুশরা বিবিকে বিয়ে করেছিলেন ইমরান খান। অনুষ্ঠানে কনের মা, বন্ধু-বান্ধবসহ নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন। গত বছর বুশরার সাবেক স্বামী খাওয়ার মানেকা  আদালতে অভিযোগ জানান, ইমরান ও বুশরার বিয়েটি অবৈধ ও শরিয়া আইনের বিরুদ্ধে।

বুশরার তিন মাসের ইদ্দত শেষ হওয়ার আগেই এ বিয়ে হয়েছে। পাশাপাশি মানেকা তাদের বিরুদ্ধে ব্যভিচারের অভিযোগও এনেছিলেন।

শনিবার ২৮ পৃষ্ঠার রায়ে বিচারক মাজোকা বুশরা বিবির সাবেক স্বামী খাওয়ার মানেকার অভিযোগ প্রত্যাখ্যান করেন। তাদের বিরুদ্ধে জালিয়াতি করে নিকাহ ও ব্যভিচারের অভিযোগও প্রত্যাখ্যান করেন তিনি।

/এস/এমওএফ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম